সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সততা শেকপে কনতে !

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
আক্কেল চাচা

দিন সুমা ইরাম পইড়েচে কারো আর বিশ্বেস করার জো নেই। দেশে তেলের টান পড়তি পারে ইরাম খবরে চারিদিকি ছড়ায় পড়ার সাতে সাতে জ্বালানী তেল নিয়ে তেলাতেলি শুরু হইয়ে গেলো। কেউ যত পারে তত কিনে নিতি পাল্লি বাচে আবার অনেকে সাইরে রাইকে না বেচতি পাল্লি বাচে। এরমদ্দি খবর চাউর হইলো নাটোর জিলার সিংড়ে বাজারের এক ব্যবসায়ী তার বাশঝাড়ের মাটির নিচে পানির ট্যাংকিতি ভাইরে ১০ হাজার লিটার জ্বালানী তেল সাইরে রাকিল।

একন চোক সাফাই কইরে কিচু করার উপায় নেই। তলশুড়া কইরে তেল সারার খবর জানাজানি হতিই ইউএনও সাহেব পুলিশ নিয়ে হাজির। পরে বাশঝাড় খুইচে সেই তেল উদ্দার কইরে বাজারে আইনে বিক্কির করায়েচেন। যে ব্যবসায়ী এই খাইনডা বাদাইলেন তার নাম রুবেল হোসেন আর তার দুকানের নাম সততা স্টোর। যদি সততা স্টোর এই কাজ করে তালি অইন্যগের আর কি দোষ দেব কওদিনি বাপু !

ধরা খাইয়ে রুবেল চা কইয়েচে, দেশে তেলের সমিস্যা হতি পারে তাই কিচু বাড়তি মুনাফার আশায় এই কাজডা করিলাম। কিন্তুক তার এই কম্মের কারনে তার আর দুকানের সততা কনে গেল সিডা কি একবারও ভাইবেচে। বড় বড় কাপুড়ির দুকানে দেশি কাপুড়ির গায় বিদেশী ট্যাগ লাগায়ে চড়া দাম হাকায় দেচ্চে। বাজারে পেত্তেক জাগায় খদ্দের ঠকানোর মচ্ছব। মাল কড়ির ধান্দায় সব চোকপাল্টি। একজন কলে বড়গের সততা কনতে আসপে যদি ছোটবেলাত্তে সততা না শিকোনো হয়।

তাই শুইনে আরাকজন কলে, গুড়ুলে ছিলেপিলের সততা শিকোনোর জন্যি ইশকুলি ইশকুলি সততার দুকান খুলা হইলো। তাতে জিনুস পত্তর থাকপে, দাম লিখা থাকপে কিন্তুক কোন দুকানদার থাকপে না। যে যিডা নেবে মালের দাম নিজ গরজে ক্যাশে রাইকে যাবে।

কিন্তুক শুনতি পালাম সেই সততা দুকানেও সিসি ক্যামেরা লাগাতি হয় কিডা কম্মি নিয়ে গেল সিডা পরে চোকি দিয়ার জন্যি। এই শুইনে আমাগের হেকমত চা কলে চুড়ান্ত কতা। তিনি কলেন পরিবার হচ্চে সব চাইতে বড় সততা শিক্কেকেন্দ্র।

যদি বাপ মা’রই সততা না থাকে ছেলেপিলে সততা কনতে শেকপে! পরিবারই হচ্চে সততার সব চাইতি বড়বিশ্ববিদ্যালয় আর মা বাপই হচ্চে সব চাইতে বড় ভিসি। তার কতা শুইনে আকাটা মাইরে গিলাম, আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X