সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স¹লি তেল দেয়, উরা তেল নেয় !

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১০:২৭ এএম
আক্কেল চাচা

কাল আমার এক ভাইপো আমারে কলে, চাচা ভাবদিচি আমার যদি এট্টা ছাবাল হয় তালি তার নাম রাকপো আমরিকা। আমি তার এই কতা শুইনে আকাটা মাইরে গিলাম। দুইনেয় হ্যাতো নাম থাকতি ছাবালের নাম আমরিকা রাকার হেতুডা কি জানতি চালাম। সে নিকচোয় কলে, ছাবালের এই নাম রাকলি স¹লি আমারে কবে আমরিকার বাপ। বুজদি পাত্তিচাও তালি কিরাম এট্টা পাট নিয়ে চলতি পারবো।

আমি তারে কলাম, তোর হটাস আমরিকা নিয়ে হ্যাতো উসসাহ কেন বাপ ! সে কলে আমরিকা স¹লির চাইতি আলাদা চাচা। তামান দুইনে একদিকি ভাবে আর তারা ভাবে তার উল্টো। আমি থ’মাইরে তার দিকি তাগায় থাকলাম। আমার তাগানোর ধরন দেইকেই ভাইপোর বুজ করা সারা। সে আমারে কলে বুজ কত্তি পাত্তিচাও নাতো।

দাড়াও হেজেমানে কইরে কইয়ে দিলি বুজদি যুইত হবেনে। সে কলে, ধরো একন দুইনেয় নিয়ম হচ্চে কোনটোয় কিচু পাতি গেলি তেল দিতি হয়। একমত কিনা? আমি এট্টু ভাইবে কলাম তাতো ঠিক। ভাইপো তকন কলে, একেনেই আমরিকা স¹লির সাতে আলাদা। তারা তেল দেয় না, তেল নেয়। তার মারফতি কতার ভেদ পুরো বুজ কত্তি পারিনি তকন। ঘোর কাটাতি ভাইপোরে কলাম,অত প্যাচগোচ না রাইকে ঝাইড়ে কাশ দিনি কি কতি চাইস।

ভাইপো কলে, চাচা কাল আমরিকার একজন মুরুব্বী সিনেটর লিনসে গিরাহাম কাকা আমার চাইতেও বেশি ঝাইড়ে কাইশেছে। তার চুয়াচুয়ি কতা ইরানের সরকার হটাতি আমরিকা যে টাকা খচ্চা কচ্চে তা সুদি আসলে উটোয় নিতি পারবো। কি কইরে? ইরান দকল মানে তেলের ভান্ডার দকল।

কাকা আল্লাদে আটখান হইয়ে কইয়েচে ভেনজুয়লা ও ইরানে বিশ্বের মোট তেলের ৩১ ভাগ মজুত রয়েছে। আগেই ভেনজুয়লার সরকাররে মুস্তানি কইরেচে খেদায়ে দকল নিচি। আর এইবার দকল নেবো ইরান। ব্যাস, দুইনের ৩১ ভাগ তেলের মালিক হবে আমরিকা।

তার এই কতা শুইনে আমার মুকি কোন রা নেই। মাতার মদ্দি খালি ভাইপোর এট্টা কতা খাবি খাতি লাইগলো। স¹লি তেল দেয়, উরা তেল নেয়। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X