সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একনো হুশ হইলো না !

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:২৭ এএম
আক্কেল চাচা

কতাডা কুটি কালতে ময়মুরুব্বীগের মুকি শুইনে আসতিচি। একবার এক জাগায় মগরোবের নামাজের জামাত হচ্চে। ইমাম সাহেব নামাজ পড়ানোর সুমায় সুরো ফতেহা পড়ার সুমায় শেষ আয়াত ওলাজজললিন, আমিন পইড়েচেন। নামাজ শেষ হওয়ার পরেত্তে এই নিয়ে বাইদে গেচে হায়রে হায়।

মুসুল্লীগের এক পক্ক কচ্চে ইমাম সাহেব ভুল উচ্চারোন কইরেচেন। সটিক হবে ওয়ালাদদললিন। ভুল পড়ার কারনে নামাজ হইয়েচে কিনা এই নিয়ে সেইরাম টুয়াপাচা। আরাক দল ইমাম সাহেবের পক্কে। তাইগের দাবি তিনি যিডা পইড়েচেন সিডাই সটিক উচ্চারোন।

এই নিয়ে যারা তক্ক কচ্চে তাইগের এলেমে ঘাটতি আচে। এক কতায় দুইকতায় জললিন আর দললিন দুই গুরুপ হইয়ে বাইদে গেচে কাজাকাজি। স্যানতে হাতাহাতি, পরে ঠুসোঠুসি। তারপর শুরু দাবড়াদাবড়ি। দাবড়ে যে যারে ধত্তি পাচ্চে বাইড়োয় থেতো কইরে দেচ্চে।

মসজিদির কান্দাত্তে শুরু কইরে কাইজে ছড়ার পড়ে বাজার ঘাট পন্তিক। জললিন গুরুপ বাজারে লোক ধইরে কচ্চে ক’ তুই কোন দলে জললিন গুরুপির সুমকি দললিন কলিও যিরাম বাইড়োন। আবার দললিন গুরুপির সুমকি জললিন কলিও বাইড়োন। এইরাম পরিস্তিতিতে এক লোক ঘের খাইয়ে গেচে দুই দলের মদ্দি পইড়ে। জললিন কলিও মাইর, দললিন কলিও মাইর। দুই দলই কচ্চে ক’তুই কোন দলে? সেই লোক কাচুমাচু হইয়ে কচ্চে, ভাই আমারে মাপ কইরে দেও। আমি জললিন ও না, দললিনও না।

আমি নামাজই পড়িনে। দুই দলই কলে নামাজ পড়িসনে বিলে আজ বাইচে গেলি। পুরোন গল্পডা হালি কইরে মনে পইড়ে গেলো ইরান যুদ্দু নিয়ে। কিডা সুন্নী কিডা শিয়া ইডা নিয়ে চলচে টুয়াপাচা। কিন্তুক আমরিকা ইসরায়েল যখন হামলা চালায়, তকন উরা শিয়া সুন্নী দেকে না। উরা দেকে মোসলমান।

যিডা পস্ট কইরে দেচে আমরিকার সরকারের পক্কে একজন। তিনি চুয়াচুয়ি কইয়ে দেচেন কোন মোসলমান দেশের পারমানবিক ক্ষেমতা গড়তি দিয়া হবে না। একনে কারা সুন্নী কারা শিয়া সিডা দেকার টাইম ওগের নেই। অতস্ত তামান মুসলিম বিশ্বের মুকচুপায় ধরার দশা। চোকির সুমকি ইরানের সব্বনাশ দেকার জন্যি ঘাতি মাইরে আচে।

আমরিকা বড়াই কইরে কইয়েচে তারা দুইনের সুপার পাওয়ার। তার জবাবে ইরান কইয়েচে আল্লা ছাড়া দুইনেয় কেউ সুপার পাওয়ার নেই। ইরাম কতা যারা বুক চিতোয় কতি পারে তাইগের চাইতে বড় মোসলমান আর কারা ?

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X