সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চালডালি কাজ কইরে নিজেগেরই চালডাল নেই !

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৪৬ এএম
আক্কেল চাচা

মুনীর চৌধুরী কাকার লিকা বিখ্যাত এট্টা নাটক কবর। ভাষা আন্দোলন নিয়ে জেলখানায় বইসে লিকা সেই নাটকের এট্টা বিখ্যাত ডায়লগ ছিল ‘শ্রম চুরি কল্লি দেড়ি মুনাফা হয়’। এই কতাডাই হালি কইরে সুমকি চইলে আইসলো।

চালডাল নামের এট্টা পোতিস্টান আচে যশোর হাইতের পার্কে। সারাদেশেই এগের কম্মকান্ড আচে শুনিতি। তেবে যশোরে যিডা স্যানে শ্রম চুরির এই মন্তর খাটানোর অভিযোগ বেশ পুরোনো। শুদু যশোর অপিসিই শুনিচি শ আস্টেক লোক কাজ করে। যার মদ্দি বেশির ভাগই লিকাপড়া করা ছেলেপিলে। যশোর জিলার হলিও অনেকে শহরের বাইরিত্তে বা অইন্য জাগাত্তে পড়ালিকা কত্তি আসে।

বাড়িত্তে বেশির ভাগেরই খচ্চার টাকা পাটানোর ক্ষেমতা নেই। তাই ছোটখাট চাকরি করে। এই সব ছেলেপিলেগের এট্টা অংশ চালডাল নামের পোতিস্টানে কাজ করে। পেত্তমতেই এই পোতিস্টানের নামে কাজ করায়ে টাকা না দিয়ার অভিযোগ ছিল। সিডা একন মহামারির মত দশা হইয়েচে। মাসের পর মাস বেতনের টাকা না পাইয়ে ছেলেপিলে দিশেহারা। বয়কা বেতনের কতা তুলার অপরাদে তাইগের বেতন না দিয়ে চাকরিত্তে খেদায় দিচ্চিল।

এই নিয়ে কম হুটোপাটা হচ্চে না কিন্তুক ছেলেপিলের লেয্য দাবির সুরাহার কোন উইচাই দেকচি নে। দেশ বিদেশতে এই পোতিস্টানডা এত সহযোগিতা পাইয়েচে তার উহোশ নিহেশ নেই। ২০২১ সালে আমরিকাত্তে ৮৫ কোটি সহযোগিতা পাইলো। এর পরের বচর ২০২২ সালে তকনকার আইসিটি পোতিমুন্ত্রীর সাতে খায় খাতির থাকায় ইস্টাটআপ কুটায় ফেত্তে ৫ কোটি টাকা বাগায় নিলো।

সেই সুমায় এই নিয়ে কম ঝৈ ঝৈ বাদিল না। ইস্টাটআপ হিসেবে নয়া কোন কুম্পানীর নিয়া সফল কোন কাজের জন্যি এই টাকা পাওয়ার কতা ছিল কিন্তুক ৯ বচর আগের এট্টা পোতিষ্টান যারা গ্যালো বচর ৮৫ কোটি পাইয়েচে তারা ফেত্তে ৫ কোটি পাওয়া নিয়ে কম কতা উটিল না।

তকন আইসিটি পোতিমুন্ত্রী সাহেবের সাতে খায় খাতির থাকলি সব জায়েজ বিলে চাউর ছিলো। এরপর আবার ২০২৫ সালে আমরিকাত্তে ৪০ লক্ক ডলার বাগায় নেয়।

হ্যাতো বড় পোতিস্টান অতস্ত যাগের রক্ত ঘামে গড়া পোতিস্টান সেই কম্মীগের শ্রম চুরি কইরে দেড়ি মুনাফা করাডা কি মাইনে নিয়া যায়, কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X