সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আপোষ আর চান্দা, পেরেশানে বান্দা !

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:১৮ এএম
আক্কেল চাচা

মানুস দিনকে দিন হ্যাতো ট্যানেল হচ্চে ভাবদি গেলিও আকাটা মাইরে যাতি হয়। কুচো এট্টা নমুনা দিচ্ছি তালি বুজদি যুইত হবেনে। কাল আমার এক ভাইপো আমার কাচে এক নালিশ নিয়ায়েচে। বিষয়ডা তাইগের পারিবারিক। তবু মুরুব্বী মাইনে ভাইপো সুক দুকির কতা উসায় আমার সাতে। আমি মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো কিন্তুক যিডা যুতসই মনে হয় সিরাম এট্টা বুজবাজ দিয়ে দি।

তেবে কালকের বিষয়ডায় কি বুজ দেব সিডারই উহোশ নিহেশ পালাম না। ভাইপোর নালিশীর বিষয় হচ্চে বৌমা ইডা উডা কিনার জন্যি ভাইপোর কাচে হরহামেশা টাকা চায়। ভাইপোর কতা হচ্চে যিডা কিনতি চায় সিডা না হলিও চলে, কিন্তুক বৌমার চুয়াচুয়ি কতা সুংসারে যিডা লাগবে সিডার বেলায় চাবলা মাইরে থাকা যাবে না।

এই নিয়ে ঠুনোমুনি লাইগেই থাকে। কয়দিন আগে ইরাম একবার হইলো ভাইপো তারে কইলো ঘরের মদ্দি ইরাম চান্দাবাজি চলবে না। মনের দুক্কি বৌমা চুপসে গিলো। কিন্তক হটাত বৌমা আবার দূরায়েচে। তার সাফ কতা সে যিডা চাবে সিডার টাকা তারে দিয়ায় লাগবে। এইটুক কতিই আমি তারে কলাম, ক্যান আগের বার যিরাম ঘরের মদ্দি চান্দাবাজি চলবে না কইয়ে চুবোয় রাকিলি ইবারও সেই মন্তর খাটা।

এই কতা কতিই ভাইপো কুক ছাইড়ে কাইন্দে উটার জুগাড়। কলে চাচা, ইবার এ মন্তরে ফু খাটচে না। আমি অবাক হইয়ে কলাম ক্যান, এই বার মন্তরের কি হইলো? সে কলে, বৌমা পিপার কাটিং তার সুমকি ধইরে কয়েচে এই দ্যাকো, কারো তুমি চান্দাবাজি কচ্চো? আমি থ’ মাইরে যাইয়ে কলম কিসির পিপার কাটিং!

ভাইপো কলে আর কইয়ো না। সড়ক মুন্ত্রী নাই কইয়েচে আপোষে যিডা নিয়া যাবে সিডা চান্দাবাজি না, জোর কইরে নিলি সিডা চান্দা। তাই তুমার বৌমারে একন আর চান্দার ভয় দেকায়ে লাভ নেই। একন তার সাফ কতা, আপোষে আইসো, যা চাচ্চি তাতে এট্টু কমবেশ কইরে দিতি পারো কিন্তুক দিয়ায় লাগবে, না হলি বড়মানসির কতা না মানায় মানহানির মদ্দি পড়বা কলাম। বউ’র ইরাম ঝনঝনে কতা শুইনে আর থিয়ে থাকতি পাল্লাম না। তাই তুমার কাচে ছুইটে আসলাম। একন কি করবো এট্টা বুদ্দি দেও।

ভাইপোরে আমি কি নলেজ দেব, তার কতা শুইনে আমিই পুতে গিলাম। অবস্তাডা কি ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X