সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চুরায় গরুর গোস্ত দিয়ে ইস্তার মফেল!

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম
আক্কেল চাচা

রুুযার সময় রুযদারের ইস্তারি করানো বড় সুয়াবের কাজ। এট্টা সুমায় মানুস ইডা সুয়াবের আশায় কইত্তো। তকন ইডা ধম্মীয় অনুস্টান ছিল। আস্তের আস্তের ইডা সুমাজিক ইরাম কি রাজনীতিক অনুস্টানেও দাড়ায়েচে। তেবে যে যে উদ্দেশ্যেই করুক ভালো কাজ কল্লি সুয়াব আচে ময়মুরুব্বীগের মুকি শুনা। কিন্তু সেই ভাল কাজ কত্তি যাইয়ে যদি কোন খাইন বাইদে যায় সিডা দাওয়োতকারী বা রুযদার দুইপক্কোই হ্যারেজ খাইয়ে যাতি হয়। যিরাম এট্টা খাইন বাইদেচে সিলেটের ওসমাননগরে।

উপজিলার পচ্চিম পৈলনটুর ইউনিয়নের গলমুখাপন গিরামে মাটেত্তে গরু চুরি কইরে আইনে রুযদার খাওয়ানোর ঘটনা চাউর হওয়ার পর মুক ঢ্যাকার জাগা পাচ্চে না। দাওয়োতকারী মান বাচাতি গিরামতে ভুকসি মাইরে বিলেতে চইলে গেচে। একন যারা রুযদার হিসেবে ইস্তারী কত্তি গিলো তারা পইড়েচে বিপাকে। না পাচ্চে সতি, না পাচ্চে কতি। চুরায় গরুর গোস্ত দিয়ে ইস্তারী কইরে রুযাডাই খ্যায় হইলো কিনা সিডা নিয়ে চলচে টুয়াপাচা। তেবে দাওয়োতকারী কচ্চে তিনি গরু কিনার জন্যি টাকা দিলেন। কিন্তুক যারা আয়োজন করার দায়িত্বে ছিল তারা যে হাটেত্তে গরু না কিনে মাটেত্তে চুরি কইরে আনবে সিডা তার জানাই ছিল না। এই নিয়ে এলেকায় চলচে ধুইতুলি মুইতুলি। মঙ্গলবার গলমুখাপন গিরামের স্বিচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড গলমুখাপন টিরাস্টের পোতিস্টাতা সভাপতি আজাদ আহমদ সাদ মিয়ার পরিবারের পক্কত্তে এক ইস্তার ও দুয়া মাহফিলির আয়োজন করা হয়। সংগঠনের পোতিস্টাতা মোহাম্মদ আহমদ মধু ও সাধারণ সম্পাদক বুরহান মিয়া আয়োজনের দায়িত্বে ছিলেন।

ইস্তারীর আগের দিন একই গিরামের নাজমুল ইসলাম নামের এক লোকের এট্টা গরু মাটেত্তে উধাও হইয়ে যায়। তলাশ কইরেও কোন হদিস পান নি তিনি। পরে জানাজানি হয় নাজমুলির গরুডা ইস্তারীর জন্যি জবোই করা হইয়েচে। পেত্তেমে স্বীকার না গেলিও পরে সিসি ক্যামেরার উটা ফটক দেইকে স¹লি নিচ্চিত হয় ইডা শুদু অভিযোগ না বিষয়ডা সত্যি।

জবোই করার আগে গিরামবাসীরা ভিডিও দেইকে শিনাক্ত করে গরুডা নাজমুলিরই। পরে গরু চুরি নিয়ে শালিশ বসলি ইস্তারির দাওয়োতকারী মধু চা ঝনাত খচাত গরুয়ালারা নগদে ৭০ হাজার বুজ কইরে দেন। টাকা শোদবোদ হলিও চুরায় গরুর গোস্ত দিয়ে ইস্তারী করায় রুযদারগের রুযার কি হবে সিডা নিয়ে একন চলচে চুলছিড়া বিশ্লেষোন। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !

ইতি- অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X