সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় সঙ্গীত পারে না ইরাম লোকও আচে !

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
আক্কেল চাচা

কুটিকালতে ছেলেপিলের জাতীয় সঙ্গীত পড়ানো হয়, শিখোনো হয়। পিটি প্যারেটতে শুরু কইরে জাতীয় দিবস আর বড় বড় অনুস্টানের শুরুতি জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় বা আন্তরজাতিক পযযায়ে পতাকা আর জাতীয় সঙ্গীতটারে এট্টা দেশের পোতিক হিসেবে চিন্নিত করা হয়।

বিশ্বকাপ বা সেইরাম বড় কোন অনুষ্টানের শুরুতি জাতীয় সঙ্গীত বাজানো হয় তকন অনেকে আবেগে কাইন্দেও বুড়োয়। তাই জাতীয় সঙ্গীতটারেও নাগরিকত্তের দলিল হিসেবে অনেকেই মনে করেন। জাতীয় সঙ্গীত শুদু এট্টা গান না বরং ইডা জাতিস্বত্তার পরিচয় করায়। আমাগের দেশের কেউ জাতীয় সঙ্গীত জানবে না বা পারবেনা সিডা কেউ কোনটোয় কল্পনাও কত্তি পারে না। অতস্ত সিরাম এট্টা খাইন বাইদে গেলো আমাগের দেশে।

চাকরির পরীক্কের ৩৮জনরে জাতীয় সঙ্গীত লিকতি দিলো তার শতভাগ ফেল মাইরেচে। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু। পঞ্চগড় জিলার তেতুলে উপজিলায় এ ঘটনা ঘইটেচে। উপজিলা পোশসানের তদারকিতি নিয়োগ ছাড়িল। গ্যালো বুধবার তেতুলে উপজিলার তিরনইহাট,তেতুলে আর দেবনগর ইউনিয়ন পরিষদের একজন কইরে তিনজন আর শালবাহান ইউনিয়নের দুইজন মোট পাচজন গিরাম পুলিশির মহল্লাদার পদে নিয়োগ পরীক্কে ছিল।

পাচটা পদের জন্যি ৩৮ জন আবেদন করিল। শারিলিক পরীক্কের পর নিয়োগ কম্মকত্তারা মিধা যাচাই করার জন্যি পেত্তেক আবেদনকারীগের জাতীয় সঙ্গীত লিকতি খাতা কলম দিলো। সুমায় বাইন্দে দিলো ১৫ মিনিট। এই নিয়োগ পরীক্কের শত্ত ছিল কমেরপক্কে এইট পাস। খাতা খতেনে এইট বা তার বেশি লিকাপড়া জানা লোক আবেদন করিল।

কিন্তুক নামে তাল পুকোর ঘটি উবুড় হয়নি। মিধা যাচাই কত্তি যাইয়ে নিয়োগ কত্তরাই বিয়কুপ। ৩৮ জনের কেউই জাতীয় সঙ্গীত লিকতি পারিনি। মনের দুক্কি নিয়োগ কত্তারা পুরো নিয়োগডারে বাতিল কইরে ফেত্তে আবেদন কত্তি কইয়ে হাটা দেচে।

কতায় কয় ঢাকের বাড়ির আগে চুপার বাড়ি দৌড়োয়। ব্যস অমনি এই খবর তামান জাগায় গাবায় গেচে। যেই শুনেচে সেই আকাটা মাইরে গেচে। হ্যাও সম্ভব ! আলাম কনে, মলাম যে!

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X