সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শপতে আসতিও ঢিলে !

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম
আক্কেল চাচা

আমাগের গিরামে পেত্তেক ইদির নামাজের সুমায় দেকি কিচু মানুস উদ্দুসারে দৌড়োয় আইসে জামাত ধরার চিস্টা করে। ইদির আগে জুমার ঘরে ফি বচর মিটিং হয় । তাতে কমিটির মোড়ল মাতুব্বররা মুসুল্লীগের সাতে শলা পরামশশো কইরে তারপরে নামাজের সুমায় নিদ্দারন করে। ইদির জামাত ককনো এট্টু বেলা কইরে হয়, ককনো এট্টু ব্যানবেলায় হয়।

তেবে সুমায় যেইডেই দিয়া হোক না কেন কিচু মানুস আচে যারা বান্দা কাস্টমার। এইগের দেরি হবেই। জামাত সকাল আটটায় দিলিও তারা উদ্দুসারে দৌড়োয় আসে আবার সকাল নয়ডা সাড়ে নয়ডায় দিলিও তারা দৌড়ির ওপর থাকে। এই নিয়ে কতা উসালাম, ফ্যারাডা কি! সুমায় আগে পরে যাই দিয়া হোক এই সব লোকজনের তাতে ঘাসজল খায় না। এগের দেরি হওয়ার মাজেজাডা কি?

এই কোচ্চেন কত্তিই আমাগের সবজান্তা শমসের চা আর থির থাকতি পাল্লে না। আইগোয় আইসে কলে, বাপুরে হ্যানে সুমায়ডা কোন বিষয় না, বিষয় হচ্চে স্বভাবের। যাইগের স্বভাব হচ্চে ঢিলে তারা দুপার বেলায় জামাত দিলিও পাছ পড়বেই। এই কতা কতিই আমাগের ম্যা’ভাই কলে, আগে মনে কত্তাম এই স্বভাব ঢিলে স্বভাব হয়তো মুক্কুসুক্কু মানসির। কিন্তুক কাল যা দেকলাম তাতে বুকোয় পড়লাম।

কি দেইকে বুকোয় পড়লে সিডা জানার জন্যি স¹লি তারে চাগাবাগা কইরে ধইরেচে। ম্যা’ভাই কলে, ক্যান তোগের চোক কান খুলা থাকে না। সারেদেশের লোক দেইকলো আর তুরা দেকতি পাল্লি নে! একজন কলে তুমি এট্টু হেজেমানে কইরে দেও যাতি বুজদি যুইত হয়। ম্যা’ভাই কলে কাল ছিল নতুন এমপি চাচাগের শপত অনুস্টান। তাতে দেকলাম একজন এমপি লুহার বান্দাল দিয়ে শেকলের ওপর দিয়ে লম্বা লাফ মাইরে পার হইয়ে গেলেন। সিডা তাও মন্দের ভালো। কারন বাশিতি ফু দিয়ার আগেই তিনি জাগামত পৌছোয় গেছেন।

তেবে শুনতি পালাম একজন তো সাইজে গুইজে আইয়েচেন শপত হইয়ে যাওয়ারও পনের মিনিট পরে। সেই দুইজনই আবার মুন্ত্রীসভায়ও আছেন। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু। পয়লাই যদি এই হয় আস্ত দিনতো পইড়েই রয়েচে ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X