সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইগোয় যাক দেশ, ভালো থাকুক মানুস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
আক্কেল চাচা

আজ ভোট। মানসির মনের মদ্দি ভোট নিয়ে যে উসসাহ ছিল আইজ সিডার শেষ হবে। ওপরয়ালা যিডা ফয়সালা কইরে রাইকেচেন সিডাই হবে। এই নিয়ে আগ বাড়ায় কিচু না কওয়ায় ভালো। তেবে আমাগের মুরুব্বীর কতা হচ্চে, আমরা যারা উমি মানুস তাইগের আশা যারাই ক্ষেমতায় আসুক মানুস দুডো খাইয়ে পইরে সুকি শান্তিতি থাকতি পাল্লি তাতেই খুশি।

অনেকেই তার কতায় সায় দেলে। সুষ্টু ভাবে শান্তিতি মানুস ভোট দিয়ে তাইগের মতামত দেবে। কোন ঝুনঝাট বা খাইন না বাদলিই সিডাই সবার জন্যি মঙ্গল। জনগন ভোটের মাইদ্যমে যাইগের হাতে দেশের ক্ষেমতা দেবে তারা দেশটারে সুন্দর কইরে গড়বে সিডাই আমাগের চাওয়া। এট্টা সুংসারে যিরাম ঘরের মদ্দি দিয়াল ওটলি সেই সুংসারের পতন নিচ্চিত সিরাম দেশের মদ্দিও ইরাম দিয়াল উটোলি বিপদের মুড়ো নেই। ভোটে হারজিত যাই হোক সিডা স¹লি মাইনে নিয়ে দেশের জন্যি কাজ করবে ইডাই আমাগের চাওয়া।

এরমদ্দি আমার এক ফক্কড় ভাইপো আমারে কলে চাচা, ভোটের পর যা হওয়ার হবে। তেবে ভোটের আগে উপদিষ্টারা তাইগের কামোয় আর সম্পদের হিসেব দেলে। সিডা নিয়ে কোন উইচাই দিলে না। আমি কলাম, উনারা জুবান দিলেন যাওয়ার আগে হিসেবে দেবেন সেই জুবান অনুযায়ী হিসেব দেচেন এই নিয়ে টুয়াপচার কি আচে। ভাইপো কলে ইরাম হিসেব যদি তুমারে দিতি কইতো তালি কিরাম হইতো কওদিনি।

আমি তারে কলাম, সব জাগা না চুলকোনোয় ভালো। হাত যট্টুক তট্টুক চুলকোলিই আরাম। একজন পাশতে গলা বাড়ায় কলে, চাচা তুমি রাইগে যাচ্চো কেন? আমি তারে কলাম, রাগদিচি কি আর সাদে রে বাপু! আমাগের যে দশা নামে তাল পুকোর ঘটি ডোবেনা। হিসেবে দিলি ডানি তো কিচু থাকপে না, সব বায় তি।

লোকে যট্টুক মাইন্য করে, মাজে মদ্দি হাওলাত বরাত চালি দেয় ভেদের খবর জানতি পাল্লি সিডা কি আর দেবেনে! আমার কতা শুইনে সব আকাটা মাইরে গেলো। তাইগের কলাম, ভোট নিয়ে মাইতে থাকার মদ্দি পকেটের যে বেহাল দশা সিডার হুশ অনেকের একন নেই, ফেরবেনে ভোটের পর। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X