সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সেই রিল আর এই রিল!

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
আক্কেল চাচা

এট্টা সুমায় ছিল যকন মানসির ঘরে ঘরে টিবি ছিল না। আর যাইগের ছিল সেই টিবিতি বিসসুদবার রাত্তিরি সিনেমা হইতো। রাইত আটটার বাংলা খবরের পর শুরু হইতো। সেই ছবি বিজ্ঞাপন, রাইত দশটার ইংরেজি খবর, সুয়া এগারডার রাত্তিরির খবর হইয়ে শেষ হতি পিরায় বারোডা সাড়ে বারোডা বাইজে যাইতো। তখন মানসির হলে যাইয়ে সিনেমা দেকার খুব বাতিক ছিল।

নতুন দুলোভাই আসলি শালাশালিগের পেত্তম আবদারই থাইকতো হলে নিয়ে যাইয়ে সিনেমা দেকাতি হবে। লম্বা লাইনি দাড়ায়ে টিকিট কাটতি হইতো। লাইন আইগোতি আইগিতো ছোট খ্যাচা পানা খোপের মদ্দি টাকা সমেত হাত ঢুকোয় টিকিট কাটতি হইতো। সেই সুমায় ভালো সিনেমা হলে লাগলি টিকিট বিলাকে চইলে যাইতো। মুটা টাকা গচ্চা দিয়ে হলিও সিনেমা দেইকেই ফিত্তি হবে সিরাম নিয়েত কইরেই স¹লি যাইতো।

সিনেমা গড়া নিজির চোকি না দেকলিও লোক শুকি শুনিচি সিনেমা নাকি ১৬ রিলির হইতো। পেত্তম রিলতে শেষ পন্তিক কি হবে তা পিরায় গৎ বান্দা ছিল। কোন রিলি নায়কের বাপ মা গান গাবে, গানের শেষে মুস্তান আসপে, গুলিগুল্লা কইরে নায়ক নায়কার মা বাপরে মাইরে দেবে। কুটি কালে তারা পলায় যাবে। দৌড়োতি দৌড়িতি বড় হইয়ে যাবে। কোন রিলি নায়কার সাতে নায়কের গুতো লাইগে হাতের জিনুস পইড়ে যাবে। তাইগের চুকাচুকি হবে। খায় খাতির হবে। ভিলেন আইসে তা পন্ড করবে। নায়কারে ধইরে নিয়ে যাবে। তারে দিয়ে এট্টু নাচ গান করাবে।

এরমদ্দি নায়ক আইসে মারপিট কইরে তারে বাচায় নেবে। আর বাইড়ো বাইড়ি হওয়ার পর যকন ভিলেনরা সব পাটায় পড়বে তকন হাপাতি হাপাতি পুলিশ আইসে কবে আন্ডার আরেস্ট। এই সব কোন রিলির পর কোন রিল স¹লির পিরায় মুখস্ত ছিল। একোনো রিলির ছড়াছড়ি। তেবে এই রিল হলে চলে না, চলে ফেসবুকি।

শুনিচি এই রিল বানালি টাকা কামোয় হয়। এই টাকা কামোয় কত্তি যাইয়ে হ্যানো কোন কাজ নেই যা মানসি কত্তি ডানি বায় তাগায়। বিটা বিটি ছাবাল বুড়ো কেউ কারোত্তে পাছোয় নেই। যত বেশি হক নাহাক তত বেশি ভিউ। সেই ভিউ বাড়াতি কেউ চিস্টায় রাকতেচে না ডিউ। মান সুম্মান, জীবন খ্যায় হোক তবু রিল বানানো ছাড়ান নেই, আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X