সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাইনচাইলডা কোন ভূইতি আবাদ হয় !

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
আক্কেল চাচা

আমাগের দেশে নানান জাতের চাইল পাওয়া যায়। নেট ঘুইটে জানতি পাল্লাম আমাগের দেশে যত রকম চাইল আছে সিডারে ৫ ভাগে ভাগ করা হইয়েচে। পেত্তম ভাগ হচ্চে সুগন্দি চাইল। যে চাইল দিয়ে ক্ষির পায়েস বিরানি পলুয়াসহ এট্টু বড়লোকিপানা রান্দার কাজে ব্যবহার হয়।

যিরাম বাসমতি, কাটারিভোগ, গোবিন্দভোগ, চিনিগুড়ো, কালোজিরে ইরাম হরকোলি নাম আচে। এরপর আচে চেকন চাইল। যিরাম মিনিকেট, নাজিরশাইল, বাঁশকাটি, বীনা। এরপর আছে মুটা চাইল। যিরাম ২৮, ২৯, বিরি ধান, স্বন্না, কাজল লতা, চায়না। এরপর আচে লাইল চাইল।

যিরাম বিরই, গাঞ্জিয়া, লাল আউশ, কার্তিকশাইল, দিঘা এবং লাল বিন্নি ইরাম আর কি। এরপর আচে অন্যাইন্য চাইল। যিরাম আলো চাইল, সেদ্দ চাইল। এই চাইল কোন জাতের ককন কুনডা চাষবাস হয় তার আওয়াল আখের চাষাসহ কমবেশ স¹লির জানা। তেবে দেশে ইরাম এট্টা চাইল আচে যিডা কিডা আবাদ করে, কনে আবাদ হয় কেউ পষ্ট কইরে কতি চায় না।

কিন্তুক ভোট আসলিই নিতাগুতা স¹লির মুকির বুলিতি ঐ চাইলডার নাম থাকপেই। যিরাম ভোট যত ঘনায় আসতেচে ঐ চাইলির নামও সবার মুকি মুকি। চাইলডার নাম স¹লির জানা, তেবে হটাস থতোমতো খাইয়ে যাতি পারে অনেকেই। তেবে হেজেমানে কল্লি বুজদি যুইত হবেনে। ভোট আসলিই শুনা যায় বাইনচাইল শব্দডা। হ্যানো কোন নিতা নেই যাইগের মুকি এই চাইলডার কতা শুনা যায় না।

হালি কইরে বিএমপির চিয়ারমেন সাহেব, জামাতের আমীর সাহেব, চরমুনাই পরীসাহেবতে শুরু কইরে সব দলের নিতাগের মুকি এই চালির কতা শুনা যাচ্চে। স¹লি হুশিয়ারি দেচ্চে এই চাইল যে দিতি যাবে তারে দাতভাঙ্গা জবাব দিয়া হবে। স¹লি স¹লিরে যকন হুশিয়ারি দেচ্চে তকন আমার মত যারা মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো তাইগের পড়তি হচ্চে বেকায়দার মদ্দি। এই চাইলির আবাদকারী কিডা, কোন ভূইতি হচ্চে, কোন তরিকায় জাগা মতো যাচ্চে সিডা কেউ পস্ট কইরে কচ্চে না।

বাইন চাইলডা মুটা না চেকন না সুগন্দি সিডার কোন হেজে মানে নেই। চাইলডার আবাদ যকনই করা হোক সিডা শুদু ভোটের আগেইবা কেন ওটে সিডাও এট্টা কোচ্চেন। এই পন্তিক আসতিই আমাগের হেকমত চা আমারে থামায় দিয়ে কলে, মত্তি গেলি তবুও বেআক্কেল হইয়েই থাকলি।

এই চালির আবাদ হয় রাজনীতির ভূইতি। তালি বুইজে নে আবাদডা কিডা কা কারা করে। আরো কিচু কতি যাচ্চিল পাশতে একজন তারে থামায় দিয়ে কলে, চুবোও দিনি, হতো হেজেমানের দরকারডা কি। জনগন একন স্যায়না, তারা সব চাইলই চিনতি পারে। তাইগের কতা শুইনে আকাটা মাইরে গেলাম। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X