সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একন ভোটের গোন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
আক্কেল চাচা

যাকাতের সুমায় যিরাম যাকাতের আলাদা কাপুড় আর দুকান থাকে সিরাম ভোটের সুমায় চা’র দুকান। ভোটের চা বিলে এট্টা কতা চাউর আচে ম্যালাদিন আগেত্তে। ভোটের সুমায় ম্যালালোক জমায়েত হয় বিলে অনেকেই অভিযোগ করে অইন্য সুমায়ের এট্টা চা ঘুইটে তিন চারজনরে দিয়া হয়। আবার অইন্যরা কয় দেকা যায় লোক পাচ সাত জন কিন্তুক বিল করার সুমায় দেকা যায় ত্রিশ চল্লিশ কাপ।

আমাগের এলেকার একজন আচে ভোট আসলি সারাদিন ভোটের চা খাইয়ে বেড়ায়। ইরাম খাওয়া খায় যে প্যাটের মদ্দি চা খলবল খলবল করে। কাল সন্দেয় এই সব নিয়ে তেমাতায় টুয়াপাচা হচ্চিল। আমি এক কাপ চা খাইয়ে চলে যাওয়ার আগে টাকা বাইরো কত্তি যাবো অমনি একজন কলে চাচা, ভোটের সুমায় চা ফিরি জানো না। একন বিল দিতি হবে না। শুদু জাগা বুইজে বসতি পাল্লিই হলো।

আমি কলাম বাপুরে, কিডা কার চা দেচ্চে আমি তো জানিনে পাচে এক কাপ চা খাইয়ে যেন বইদরাম না হয়। চইলে যাতি যাব, পেছনতে এক ম্যা’ভাই হাক ছাইড়ে কলে, এত জলদি বাড়ি যাইয়ে করবাডা কি! তার চাইতি চলো আমাগের সাতে। পাড়াও ঘুরা হবেনে আবার ফিরার সুমায় হাতে নগদ কিচু পাইয়ে যাবানে। আমি থ’ মাইরে কলাম পাড়া ঘুল্লি টাকা কিসির? সে নিকচোয় কলে, একন ভোটের গোন, পায় পায় জোন। আমি কলাম কি কচ্চাও সব। যারা নিতাগুতা তাইগের ভোটের সুমায় পুয়া বারো হতি পারে তা বিলে আমাগের মতো উমি লোকের কি চারাবাটি আচে।

আমার কতা শুইনে সে নিকচোনোর মাত্তারা বাড়ায় দিয়ে কলে, শোনো নি ভোটের সুমায় শিশি বোতল ব্যাটারি দুয়াত সব চলে। আমি কলাম যা হচ্চে হোক তেবে তুমাগের উসসাহ দেইকে খুব ভালো লাইগদেচে। ভোটও আমাগের সংষ্কতির অংশ। ভোট আসলি যিরাম ভোট করার জন্যি নিতারা থির থাকতি পারে না, তেমনি ভোট করার জন্যি কিচু কর্মীরাও থির থাকতি পারে না।

আগেই শুনা যাচ্চিল ভোটের মাট চইষে বেড়ানোর কতা। একন সেই মাটে পাতো রুয়ার কাজ চইলতেচে। ঠিক মতো যারা সার আর নিড়েন দিতি পারবে তারাই ফসল ঘরে তোলবে। একন শুদু এট্টু র’ কইরে থাইকে দেকতি হবে। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X