সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোট আসলি কত কি হয় !

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
আক্কেল চাচা

এক এলেকায় চিয়ারমেনি ভোট চলচে। দুই দলেত্তে দুই জন দাড়ায়েচে। একজনের মারকা আনারস একজনের ছাতি। বাঘ সিংহের মতো সুমানে সুমান দুইজনই। নিতাগের চাইতি করমীরা আরো একঘাট আগোয়ে।

সারাদিন কোন ফন্দিতি পতিপক্করে ঘায়েল করা যায় সেই বুদ্দি। ভোটের পর দেকা গ্যালো বিশাল ভোটে আনারস মারকারে হারায়ে ছাতি মারকা জিতে গেচে। আনারসের লোকজনের গালে মাছি। হলো ডা কি, এত টাকা কড়ি ছড়ালাম, লোকজন সাতে কত কুলাকুলি কল্লাম তার ফল এই হলো। হাটে ঘাটে মাটে এই নিয়ে আলোচুনা।

ফ্যরাডা কি ভোটের আগে আনারসের এত জয়জয়কার, এত টাকা কড়ি ছড়াছড়ি, ভুটার সন্তষ্ট কত্তি দান ধ্যান কিচ্চুর ঘাটতি ছিল না তারপরেও আনারস গড়া খাইয়ে গ্যালো। একদিন গোপনে আনারসের পোধান ভোট করমী ছাতির পোধান ভোট করমীর সাতে দেকা কইরে কচ্চে দোস্ত কও দিন তুমাগের জিতার রহস্য কি ?

ছাতির করমী কচ্চে কারো কাচে কবা নাতো কড়াল কাটো। আনারসের করমী কড়াল কাটেচে। তকন ছাতির করমী কচ্চে তুমরা কোন কাজের জন্যি জিতার আশা করিলে সিডা আগে কও। আনারসের করমী কচ্চে ভোটের আগে যারে যিরাম কইরে খুশী করা যায় তারে সিরাম কইরে খুশী করার চিস্টা দিচি। কারো নগদ টাকা, কারো জিনিস পত্তর, কারো মাল সামেগ্রী ইরাম কি গরীবগুরো মানসিরি কোন কাজে নিলি কাজের হাজরে যা তার চাইতি বেশী দিয়ে কইছি ম্যা’ভাই ভোটটা আনারসে দিবা।

এই কতা শুইনে ছাতির লোক মিটমিট কইরে হাসতেচে। আনারসের লোক কচ্চে হাসতিচাও ক্যান এর মদ্দি হাসার কি হলো। ছাতির লোক কচ্চে তুমরা যা কইরে হারিচাও, আমরা তাই কইরেই জিতিচি। আনারসের লোক কচ্চে মানে কি ! ছাতির লোক কচ্চে তুমারা গরীবগুরো মানসিরি কোন কাজে নিয়ে কাজের হাজরে যা তার চাইতি বেশী দিয়ে কইছাও ম্যা’ভাই ভোটটা আনারসে দিবা, আর আমরাও একই কতা কইছি কারো মজুরী কম দিয়ে, কারো গালিগালাজ, কিম্বা গালে থাবা দিয়ে, কইচি ভোটটা আনারসে দিবি না হলি খবর আচে।

ব্যস ভোট যারা দেবে তাগের মনের কতা মনে থাকে। উরা আমাগের আচরনে নাখোশ হইয়ে আনারসে ভোট চাইছি ভোটকেন্দ্র যাইয়ে সব মচ্চি মুলামে মারেচে ছাতিতি। ফল গেচে উল্টে। শুইনে আনারসের লোক আকাটা মাইরে গেচে।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X