সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শক্তোর ভক্ত নরমের যম

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
আক্কেল চাচা

এক ওসি সাহেব থানায় বইসে নানান কাজে ব্যস্তর। এর মদ্দি টেলিফোন কিরিং কিরিং কইরে বাইজে উইটলো। তিনি একবার তাগালেন। টেলিফোন বাইজেই চইলেচে। শব্দোর কচনে কাজের ক্ষেতি হচ্চে। অবলাস্টে রাগের মাতায় টেলিফোনের রিসিবার কানে নিয়ে গরম দিয়ার আগেই ও মাতাত্তে একজন জানালে এক খাইন বাদার খবর। শহরের শেষ মাতায় এক বাড়িতি এক লোক খুন হইয়েচে।

টেলিফোন রাইকেই ওসি সাহেব এক দারোগারে জরুলী তলব কইরে কলেন, এক্কুনি যে বাড়িতি খুন হইয়েচে ঐ বাড়িতি যাতি, খুনি নাই তকনো বাড়ির মদ্দি রইয়েচে। তারে হাতে নগদ ধইরে আনতি হবে এনি হাউ যে কোন মূল্যেয়। যাওয়ার আগে হ্যাও কলেন জাগায় পৌছোয় যেন ঝনাত খচাত তারে মুবাল কইরে আপডেট জানায়। অডার পাইয়েই তা তালিমি সাতে সাতে হল্লা গাড়ি ভইরে গাছিক খানিক কনস্টোবল নিয়ে ছুইটে গেলেন দারোগা বাবু।

জাগায় পৌছোয়েই ওসি সাহেব রে মুবালি কল দেচেন। ওসি সাহেব কল রিসিব কইরে কলেন, কি অবস্তা? দারোগা কলেন, খুন হইয়েচে খবরডা সত্যি। তেবে ইডা এট্টা পারিবারিক খুন। ওসি সাহেব কলেন, পারিবারিক খুন কি ভাবে হইলো, কল্লে কিডা। দারোগা কলেন, বর বউ’র কাইজে বাদায়ে খুন হইয়েচে। ওসি সাহেব করেন, খুনির বন্ননা দেও। দারোগা কলেন, বউডা খুব বদরাগি। উনি ঘর মুইছে কেবলি দরজার গুড়া পন্তিক আইয়েচেন, এরমদ্দি বর হন্তদন্ত কইরে ঘরে ঢুকতিই বউ দরজা দিয়া ডাসা দিয়ে বরের মাতায় দেচে বাড়ি।

ব্যস বাড়ি খাইয়ে বরডা গেচে পাটায়ে। ওসি সাহেব কলেন, কওয়া নেই বুলা নেই ঘরে ঢুকতিই বাড়ি দেলে ক্যান, আগের গন্ডগোলের জের না কি? দারোগা কলেন, না স্যার, বিটিডা ঘর মুছতিলো, তকনো পানি শুকোয়নি, ভিজে ঘরে বর ঢুকতিই তার মটকা যায় গরম হইয়ে।

তাই ঢাসা দিয়ে বাইড়োন দেচে। ওসি সাহেব কলেন, সেই বিটি একন কনে? দারোগা কলেন, ঘরের মদ্দি। ওসি সাহেব কলেন, ওরে পাকড়াও করিচো? দারোগা কলেন না স্যার। ওসি রাইগে কলেন, ক্যান, ওরে না ধইরে কোন সুকি বইসে আচাও।

এবার দারোগা গলার স্বর এট্টু নামায় কলে, স্যার ঘর একনো শুকোয় পারি নি। তাই মদ্দি যায় নি! পিরায় ইরাম দেকি শক্তোর কাচে পিটি সহসা ভিড়তি চায় না, নরম পালি ঠাইসে ধরে।

ইতি- অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X