সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ছেলেপিলে কল্লিই যত দোষ!

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
আক্কেল চাচা

এক ইশকুলি পরীক্কে চইলতেচে। ঘন্টা খানেক পর, পরীক্কের হলেত্তে এক ছাত্তররে মাত্তি মাত্তি মাইস্টের তারে ধইরে নিয়ে গেচে হেড মাইস্টেরের খোপে। ছ্যামড়াডার বেহাল দশা দেইকে হেড মাইস্টের আকাটা মাইরে যাইয়ে কচ্চে, পরীক্কের মদ্দি এরে মাত্তি মাত্তি এই দিকি আনলেন ক্যান, কি কইরেচে ও। আর ওর জামার বুতাম সব খুলা, বুক গলা তলা সব দেকা যাচ্চে, ফ্যারাডা কি! যে মাইস্টের তারে হলেত্তে ধইরে আইনেচে তিনি হেড মাইস্টেররে কলেন, স্যার আর কইয়েন না।

এত বড় ধড়িবাজ এইতি, পরীক্কের হলে স¹লির সুমকি নকল কত্তিলো। এই কতা শুইনে তো হেড মাইস্টেরের মিজাজ খাররা। কলে হ্যাতো বড় সাহস ওর, নকল করে। তা কি নকল কইরেচে ও। মাইস্টেরডা কলে, স্যার বিজ্ঞান পরীক্কের কোচ্চেন আইয়েচে মানসির বুকি কয়খান হাড়। হারামজাদা উত্তর লিকার আগে জামা খুইলে বুকির হাড় গুনতিলো। কত বড় প্যাটে পিলে কনদিনি স্যার!

এই কতা শুনার পর হেড মাইস্টের কি কইলো তা আর না কলাম। ইশকুল কলেজে পড়ার সুমায় নকল করার নানান তরিকে ছিল। যারা পড়ালিকায় এট্টু চিড়ে যুইত ছিল তারা পাশ করার জন্যি ইরাম টুলাইনির আশ্রয় নিতো। তেবে ধরা খালি সেইরাম ডলাতো খাইতো উপরন্ত শাস্তি স্বরুপ কয় বচর পরীক্কে দিতি না দিয়া, ইরাম কি ইশকুলতে খেদায় দিয়াও ঘটনা জানি। নকল করা অবশ্যই নিন্দের কাজ যাতে কেউ এর পক্কে কোন টু শব্দ করিনি। সব সুমায় সবাই এর বিপক্কে ছিল। ছিল কতি হচ্চে এই কারনে বত্তমানে যুগির মতো নকলের ধরনও পাল্টায়েচে। একন শুদু ছেলেপিলেরাই নকল কচ্চে না। অনেকেই নকল কইত্তেচে।

হালি কইরে নতুন বচরের নতুন বই ছাপাতি বড় বড় মানসির নকল করার ঘটনায় আকাটা মাইরে গিলাম। কেউ গুগলতে উলায় দেচেন, কেউ হ্যানতে হোনতে কাটপিচ কইরে মাইরে দেচেন। গুজামিল কইরে ছাপানো বইতি বানান ভুলির যে মচ্ছব তার কোন ইয়েত্তা নেই। কোটি কোটি টাকা খচ্চা কইরে বড় বড় শিক্ষেবিদ দিয়ে বই লিকোয়ে তার ফল যদি এই হয় তালি ছেলেপিলে শেখপেডা কি!

হয়ত কয়দিন পর উনারা নতুন নিয়ম কইরে দেবেন, কিলাসের মতো নকল কল্লিও ছেলেপিলেরে বাইড়োনো যাবে না! আলাম কনে, মলাম যে!

ইতি- অভাগা আক্কেল চাচা ০১৭২৮৮৭১০০৩

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X