সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরাম না হলি নলি !

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
অভাগা আক্কেল চাচা

এক বড় নিতার কাচে গিরামের এক লোক গেচে দেকা কত্তি। চাষাভুষো লোক, জ্ঞান গরিমে কম। নিতার টাউনির বাড়ির সুমকি যাইয়েই ধোনোমনে খাইয়ে গেচে। গাড়ি ঘুড়া পাইক পিয়াদার শান শওকত আর দারোয়ানের মুটা গোফে চোক পাকায়ে তাকানো দেইকে অন্তরাত্তা শুকোয় যাওয়ার জুগাড়।

পোরোজন যিরাম আইন মানে না, সিরাম তাগেবাগে থাইকে বহুত কষ্টে বাড়ির মদ্দি ঢুইকে পইড়েচে। ম্যালাক্ষন বইসে থাইকে থাইকে অবলাস্টে কতকটা গুয়ারেপানা কইরে নিতার খোপে ঢুইকে পইড়েচে। যাইয়ে দেকে স্যানে আরাক মজমা। কাবাবের মদ্দি হাড় দাতের তলায় পড়লি যিরাম মিজাজ খাররা হয় সিরাম চোকি নিতা তাগায় পইড়ে কচ্চে, কিডারে তুই?

তাই শুইনে বিটাডা থোতমতো খাইয়ে কচ্চে ম্যা’ভাই আমারে চিনতি পারেন নি। ভোটের আগে অমুক গিরামের তমুক পাড়ায় যাইয়ে সবার সুমকি আমারে জড়ায় ধইরে ভাই ভাগার ডাকিলেন। নিতা কিচু কওয়ার আগে হাতা গ্যাঙায় উইটে কচ্চে, এই চিনতি পারেন নি মানে কি! তুই কি রাজ্জাক না শাবানা তোরে ম্যা’ভাইরে চিইনে রাকতি হবে। নচল্লা বাদ দিয়ে যে কাজে আইছিস তাই কইয়ে হারায় যা।

বিটাডা গলার ঢোক গিলে কচ্চে বহুত দিন হইয়ে গেলো আমার উটোনোর জমিডা আপনার নাম কইরে যে ঘিরে রাইকেচে সিডার তো কোন সুরাহা হইলো না। নিতা কচ্চে, দ্যাক ঝুটঝামেলী বাদদি সুমায় লাগে না কিন্তুক ছুড়োতি সুমায় লাগে। হাতা পাশতে কলে খচ্চাপাতি লাগে। তোর উটোনোর জাগাডা আমি ধর ভাই ফিরোয় আইনে দেলে, এর জন্যি তুই ভাইরে কি দিবি ক’। বিটাডা কানবো কানবো হইয়ে কচ্চে, আমি গরিব মানুস দিয়ার কিচু নেই।

তেবে আমি এট্টা কাজ করি সিডা নিতারে ফিরি কইরে দিতি পারি। নিতা কচ্চে কি কাজ করিস তুই? বিটাডা কচ্চে লোক মল্লি কবর খুচি। তারপর আর কি হইলো তা আর না কলাম। একন ফেলো কড়ি মাকো তেলের যুগ। কেউ কারো জন্যি বিনি লাভে তুলোও বতি চায় না। আগে কাইন্দে বুড়োলি মানসির মনে এট্টু মায়া আইসতো। একন কানলি পাষান গলতি পারে কিন্তুক মানসির মন গলে না। একন সব কিচু হচ্চে কইয়ে বুইলে। আগে বুজবাজ, পরে কাজ। রাজি হলি এক চাপো, না হলি হারায় যাও। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X