সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপদে পড়লি স¹লি চোক পাল্টি দেয়

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
অভাগা আক্কেল চাচা

দুইবন্দু আর ভাল্লুকের গল্প জানে না ইরাম কোন মানুস তলাশ কইরে পাওয়া যাবে না। বনের মদ্দি ঘুত্তি যাইয়ে হটাস ভাল্লুকির মুকি পড়িল তারা। এক বন্দু লাফ দিয়ে গাছে উইটে বসিল। আরাক বন্দু গাছে চড়তি জাইনতো। তার তকন মরার জুগাড়। বুদ্দি পাতায়ে মরার ভিলকাজ ধইরে মাটিতি পাটায় পড়িল। সে জানতো ভাল্লুক মরা জিনুস খায় না।

ভাল্লুকও মরা ভাইবে সেই ছ্যামড়া নাক মুক শুইকে চইলে গিল। গাছের ওপরের বন্দু সব তাগায় তাগায় দেকছিলো। ভাল্লুক চইলে যাতিই সে গাছেত্তে সড়সড়ায়ে উইলে আইসে কলে, দোস্ত ভাল্লুক তোর কানে কানে কি কইয়ে গেলো।

মাটিতি পাটায় থাকা বন্দু কইলো বিপদের যে পাশে থাকে না সে বন্দু না। কুটিকালে পড়া গল্পডা হালি কইরে মনে পইড়ো গেল টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে। নিরাপত্তার দাবি জানায়ে আমাগের দল ভারতে খেলতি যাবে না, জানায় দিলো। তাগের আশা ছিল ভারতের বদলে শ্রীলংকায় যাইয়ে তারা খেলবে।

বিষয়ডা ইরাম না যে এর আগে কেউ ইরাম গো ধইরে খেলতি যায়নি। খোদ ভারতই তাইগের ইচ্চেমত বিশ্বকাপ, এশিয়া কাপের মত আসরে নিজেগের ইচ্চেমত দেশ আর মাট বাইচে নিয়ে খেলেচে। ইরাম কি অন্যদলরা ভারতের সাতে খেলার জন্যি এক দেশতে আরাক দেশে উইড়ে আসতি হয়েচে। আর ভারত নিজেগের ইচ্চেমত মাটে বানানো পিচি মচ্চিমুলামে খেইলেচে।

অথচ বাংলাদেশ যকন নিরাপত্তার দাবিতি খেলতি যাতি চায়নি তকন সেই নিয়মের থুড়াই কিয়ার কইরে আমাগেরই খেলাত্তে বাদ দিয়ে দেচে। বিষয়ডা দুক্কুজনক। তার চাইতে বেশি দুক্কুজনক হচ্চে খেলতি না যাওয়ার বিষয়ে বাংলাদেশরে যারা হুলোয় দিলো তার মদ্দি অইন্যতম দল পাকিস্তান।

তারা কইলো বাংলাদেশরে খেলতি না দিলি তারাও বয়কট করবে। অতচ তারাই খেলতি যাওয়ার দলই ঘোষণা দিয়ে ক্ষ্যান্ত হয়নি পেলেনের টিকিটও কাটা সারা। একন স¹লি খেলবে আর আমরা দাগের বাইরি।

কিরামডা লাগে কওদিনি বাপু। আইসিসি, ভারত, পাকিস্তান স¹লি আমাগের সাতে চোক পাল্টি দেলে, ইডা মাইনে নিয়া যায় না। বহুদিনির পুরোন পোবাদডা তাই সুমকি চইলে আইসলো। বন্দু সেই যে দুঃসুমায়তি পাশে থাকে।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X