সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যত স্যায়না, তত ক্ষেতি !

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম
অভাগা আক্কেল চাচা

আমাগের মোড়ল চা যিরাম লগুড়ে সিরাম খানেয়ালা। এককনকার ছিলেপিলে অবশ্যি জানবে না খানেয়ালা মানে কি। যাগের একমুঠো ভাত দেড়ি খালি সাতে গ্যাসের বড়ি খাতি হয় তারা কি কইরে বোঝবে খানেয়ালার মানে।

ময় মুরুব্বীগের মুকি শুনিচি তারা বাজি ধইরে খাওয়া দাওয়ায় লাইগদো। পাল্লপাল্লি হইতো কিডা কত বেশী খাতি পারে। তকন অবশ্যি জিনুস পত্তরও ছিলো আমাড়। হাজারেও ব্যাজার হইতো না মানুস। আর একন তো টিপেটাইপে চলতি হয়। তাই ওই সব ভানাচিতি কেউ আইগোয় না।

একন এট্টা কাজের জন্যি লোক তলাশ কইরে পাওয়া যায় না। তকন বিঘের পর বিঘে জমির ধান মানুস ব্যাগারে কাইটেচে। পুকোর খুচা, মাটি কাটা, ঘরদোর গড়া ইরাম কি বিচোলি গাদা দিতিও মানুস ব্যাগার দেচে। তেবে সেই ব্যাগারে টাকা কড়ি না থাকলিও সবাই যাইতো গাতা বাইন্দে।

একসাতে কাজ কইরে এক সাতে বইসে মনের সুকি খাওয়ার জন্যি। গেরস্তরাও চিস্টা কইতো সব্বোচ্চ আপ্যায়ন কত্তি। বাড়ি মাইটে কুলায় জমানো চেকন চাইল আর আইড়ে মোরগ দাবড়ায় ধইরে রাইন্দে দিতো ব্যাগারেগের খাওয়ানোর জন্যি।

বাড়ির মাইয়ে ঝিবুতরা চিস্টা কইত্তো কেউ যেন কতি না পারে প্যাট ভরিনি আর ব্যাগারেরাও পন কইরে আইসতো যিরাম কইরেই হোক হাড়ি চুয়া কইরেই ছাড়বো। সেই সব দিনির কতা কতি গেলি মোড়ল চা’র চিহারায় যেন কষ্ট ফুইটে ওটে। কন্তে কি হইয়ে গ্যালো দেকতি দেকতি, কিরাম কইরে যেন সব ছবির মতো বদলায় গ্যালো আমাগের আশপাশ।

একন মানসি মানসির সেই মিলমিশ আর নেই। আগে এক বাড়ি লোক মল্লি অন্তত এক সপ্তা তাইগের বাড়ির চুলোয় হাড়ি চড়িনি। আশপাশত্তে লোকজন রাইন্দে বাইড়ে দিয়ে গেছে। পাড়া পোতিবেশীরা আইগোয় আইসে সে সময় পাশে দাড়ায়েচে।

আর একন গোর খুচতি গেলিও টাকা লাগে, কন্টাকে যাতি হয় কি কি পদে খাওয়ানো লাগবে নাই গোরের মাটি উলানোর দায় শোধ হবেনা। এ সব নিয়ে কতা উসাতিই মোড়ল চা’ এট্টা লম্বা হাই ছাইড়ে কলে, আগের মানুস এত স্যায়না ছিলো না।

মুরুব্বীরা এট্টা কতা কলি মানবিচ কইত্তো। মানুস যত স্যায়না হচ্চে ততই ক্ষেতি বাড়চে। কারে কি কবো ক’। একন কতা কতিও ভয় লাগে, কোন খাইন বাইদে যায় কিডা জানে।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X