সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

না জানতি বুমাতে কাপুড়কাচা!

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
অভাগা আক্কেল চাচা

কাল এক খবর শুইনে বুকোয় পড়লাম। যুদ্দুর সুমায় না ফুটা এক বোম পড়িল পুকোরি। পুকোরডা গহীন করার জন্যি বচর দশেক আগে খুচা হইলো। সেই সুমায় ভারী লুহার মতন জিুনসটা উদ্দার হইলো। পুকোর পড়ে ফেলায় রাকা হইলো দশ বছর ধইরে।

মানুসজন যারা চ্যান কত্তি আইসতো তারা কাপুড়চোপড়ে সাবান সুডা ঘইষে গার বলে লুগার জিনুসটার ওপর আছড়ায়ে কাপড় পাইট পরিস্কার কইরে নিয়ে যাইতো। এইরাম কইরে কাইটে গেছে দশটা বছর। হালি কইরে একজন লোকের জিনুসটা নিয়ে সন্দো হয়।

হয়ত নেটমেট ঘুইটে বুমাপানা কিচু দেইকে তার সন্দোডা জুরালো হইলো। ফেসবুকি ছাড়ার পর হুটোপাটা জুরালো হইলো। হ্যাতো দুরাইলো যে, থানার ওসি সাহেবরে সরেজমিন তদন্তে যাতি হইলো। যাইয়েই তিনি চিনে ফেলায়লেন। ইডা বুমা বিলে সন্দোর কিচু নেই, ইডা আসলেই এট্ট বুমা। তাও যেনতেন সুমায়ের না।

দ্বিতীয় বিশ্বযুদ্দির সুমায় এই বুমা ফেলানো হইলো। হয়তো পুকিরির মদ্দি পড়ার কারনে ফুটিল না। সেইত্তে হ্যাতোদিন পানির মদ্দি থাকার কারনে হয়ত পাইজে গিলো। বছর দশেক আগে পুকোর খুচার সময় সিডারে ড্যাঙ্গায় তুলা হইলো। সেই কারনে বুমার পাওয়োর লেস হইয়ে যাতি পারে।

তেবে সিডার ওপর কাপড় কাচা বা চইড়ে বসার মত সাহস যারা না জানতি কইরে আইয়েচে তাইগের একন মনে মনে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। কি সব্বোরাশে কতা ! কার সাতে কি করিচি ইরাম এট্টা ভাব। এই খাইনডা বাইদেচে ককবাজারের রামু উপজিলার কাওয়োরখোপ ইউনিয়নের ৮ নং ওয়াড লট উখিয়ারঘুনা তচ্চাখালী এলেকায়।

রামুর ইতিহাস নিয়ে কাজ করা শিরুপন বড়ুয়া কাকা ফেসবুকি জিনুসটা ছবি ছাড়িলেন। তারপরেত্তে হুটোপাটা শুরু। শেষ পন্তিক রামু থানার ওসি মনিরুল ইসলাম চাচা বিষয়ডা খোলাসা কইরে দেচেন। থানা পুলিশ হওয়ার পর একন সিনাসদস্যরাও বিষয়ডা খতায় দেকচে।

শুনতি পালাম একন ইডা নিয়ে হেডকুয়াটারও পন্তিক কাজ কচ্চে। একন ওপরত্তে যিডা অডার আসপে সেইভাবে কাজ চালাবে। তাই শুইনে এক মুরুব্বী কলে, সব দোষ ঐ ফেসবুকির। হুটোপাটা না বাদলি তো মচ্চিমুলামে সব কাপড়ই কাইচে যাতি পাইত্তো। আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X