সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বুদ্দি খচ্চা, বাচায় গচ্চা!

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
আক্কেল চাচার চিঠি

এক লোক গেচে মাতার ডাক্তারের কাচে। ডাক্তার সাহেব তারে জিজ্ঞেস কল্লেন, আপনার সমিস্যাডা কি? বিটাডা কলে, আমি রাত্তিরি ঘুমোতি পারিনে। ডাক্তার কলেন, কি কারনে ঘুম আসেনা?

বিটাডা কলে, ঘাটে শুতি যাইয়ে যেই ঘোম পড়তি যাব তকন খালি মনে হয় খাটের তলে কিডা যেন ভুকসি মাইরে রইয়েচে। ঘুমোয় গেলিই খাটের তলেত্তে বাইরোয় আসপে। তকন আবার খাটেত্তে উইলে পাজানো লাইট জালায়ে খাটের তলায় টচ মাইরে দেকতি যায়। যকন কুনা কাঞ্চি চেক চাক কইরে নিচ্চিত হই যে কেউ ডাবি মাইরে নেই তকন আবার শুতি আসি। আবার যেই ঘোম পড়বো পড়বো ভাব তকন আবার মনে হয় খাটের তলায় কিডা যেন রইয়েচে।

এইরাম বার বার খাটের তলা চেক কত্তি কত্তি রাইত পার হইয়ে ব্যান বেলা হইয়ে যায়। আর ঘুমোতি পারিনে। ডাক্তার সাহেব এই কতা শুইনে কলেন, সমিস্যাডা এট্টু জটিল। জলদি কইরে এই গাছিস খানিক টেস গুলো করায়ে আবার আসেন। টেস রিপোট না দেকে পিসকিশনে ওসুদ পানি লিকতি পাচ্চিনে। চুতা নিয়ে লোকটা ডাক্তারের চিম্বারেত্তে বাইরোয়ে আর সে মুকো হয়নি। ম্যালাদিন পর ডাক্তার সাহেব বাজারে গেচেন কি এট্টা কিনতি। যাইয়ে সেই লোকের সাতে দেকা।

ডাক্তার সাহেবের সুমকিত্তে ডাবি মারা সুমায় ডাক্তার তারে ডাইকে কলেন, ওগো বিটা, তুমি না সেইতি যে রাত্তিরি ভয়তে ঘুমোতি পাইত্তে না। কলাম কয়ডা টেস কইরে আবার আসতি তা তো আর আইসলে না। ফ্যারাডা কি ! বিটাডা কলেন, একন আমার ঘুম হচ্চে। তাই আর যাওয়া লাগিনি। ডাক্তার অবাক হইয়ে কলেন, কারে দেকায়ে ভালো হলে আর কয়টাকা খচ্চা হইলো?

বিটাডা কলে, কোনটোয় যাওয়া লাগিনি আর খচ্চা হইয়েচে মাত্তর একশ টাকা। ডাক্তারতো আরো অবাক মাত্তর একশ টাকায় কি কইরে ইরাম জটিল রোগ সাইল্লো। তার কাচে পিটি আইগোয় আইসে কলে এট্টু বিচি ভাইঙ্গে কওদিনি।

বিটাডা কলে ভাইবে চিন্তে দেকলাম টেস কত্তি ম্যালা খচ্চা, তাই বাজাত্তে একশ টাকা দিয়ে এট্টা করাত কিনে নিয়ে বাড়ি যাইয়ে খাটের পায়া কাইটে বুচা কইরে মাইজের ফেলায় রাকিচি। যেহেতু খাটের পায়া নেই, তলায় কারো যাওয়ার সুযোগ নেই, তাই দুচ্চিন্তাও নেই!

ইতি- অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X