সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টুপি সুমাচার !

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
আক্কেল চাচা

এক বাজারে এক মুরুব্বী হলদির গুড়ো বেইচতো। মুরুব্বী মানুস তার ওপর মাতায় টুপি, যে কেউ দেকলি তারে ভক্তি কইরে গলদির গুড়ো কিনে নিয়ে যাইতো। মুরুব্বী কইতো ইডা তার ভূইর হলদি। মিলিত্তে কুটায় আনা, ষোল আনা খাটি। কিন্তুক যারা একবার কিনতো তারা পরে আর তার কাচতে কিনতি আইসতো না।

এই নিয়ে বাজারে কম কানাঘুষো চইলতোনা। বেশির ভাগই মানসির অভিযোগ মুরুব্বী মানুস টুপি মাতায় দিয়ে আসল হলদির গুড়োর সাতে ইটরে গুড়ো ভেজাল দিয়ে বেচে। এই কারনে তার কাচে মানুস দুবার কিনতি যায় না। কিন্তুক সেই মুরুব্বী না মানতি নারাজ। তার কতা হচ্চে কিচু কুচক্করে মহল তার নামে বইদরাম রটাচ্চে। এই রটা রটির মদ্দিও মুরুব্বী মচ্চিমুলামে হলদির গুড়ো বেইচে যায়।

একদিন এক আনকা লোক বাজারে আইয়েচে। সে মুরুব্বীর কাচে যাইয়ে কচ্চে, চাচা হলদি কি খাটি? মুরুব্বী পান চাবাতি চাবাতি কলে, একের মাল বাজান। সেই লোক কচ্চে, চাচা টুপি মাতায় দিয়ে কচ্চেন কিন্তুক। এইবার মুরুব্বী নিকচোয় কলে, ইডা আমার হলদি বেচা টুপি। পুরোন এই গল্পডা হালি কইরে সুমকি চইলে আসলো। টুপি এট্টা পবিত্র জিনুস। ইডা নামাজী মানসির কাচে সুম্মানের জিনুস।

কিন্তুক কিচু মানুস এই টুপিডারে অপকম্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সিডা দুক্কুজনক। টুপি নিয়ে কাল তেমাতায় কতা উটিল। নানান জন নানান কতা কচ্চিল, এর মদ্দি আমাগের ম্যা’ভাই কলে চুড়ান্ত এট্টা কতা। আসরে আমি কিচু কওয়ার আগে তিনি উল্টে আমারে কোচ্চেন কল্লেন ক’দিনি কোন সুমায় টুপির বিক্কিরবাট্টা বেশি হয়? আমি কলাম ইরাম ছাবালপানা কোচ্চেন করার হেতুডা কি?

স¹লি জানে ঈদির আগেই বেশি টুপি বিক্কির হয়। মুরুব্বী কলে, তুই সারেজীবনই বেআক্কেলই থাইকে গেলি। শোন ঈদির চাইতি বেশি বিক্কির হয় আরাক সুমায়। স¹লি তার কতায় হা কইরে রইয়েচে শুনার জন্যি। মুরুব্বী কলে, যকন ভোট আসে তকন ভোটের আগে সবচাইতে বেশি টুপি বিক্কির হয়। তার কতা শুইনে সবাই আকাটা মাইরে গেল। মুরুব্বী কলেডা কি! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X