সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভিক্কের টাকা সুদি খাটায়ে কোটিপতি !

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
অভাগা আক্কেল চাচা

হাতে হাতে মুবাল থাকায় একন কোনটোয় কোনকিচু করার জো নেই। কনতে কিডা যে ফটক তুইলে নেটে ছাইড়ে দেবে সিডা আন্দাজও করা যায় না। যিরাম কয়দিন ধইরে ফেসবুক গাবায় গেল এক ফকিরের ছবিতি। ভিক্কে করার জন্যি বল বিয়ারিংয়ির চাকা লাগানো লুহা দিয়ে বানানো এট্টা ঠেলাগাড়ির ওপর বইসে থাকেন তিনি।

ঘাড়ের পেছনে ঝুলোনো ব্যাগ, দুহাতে পরা থাকে এক জুড়া জুতা। তাতে ভর দিয়েই ভারতের ইন্দোর শহরের ব্যস্ত সারাফা বাজারের অলিগলি চইষে বেড়ান তিনি। পথচারীর কাছে তিনি ভিক্কে চান না, বরং ইরামভাবে বইসে থাকেন, যাতে মানুস দেকলিই মন গইলে যাইতো।

আইগোয় যাইয়ে তারে টাকা দিত। বিটাডার নাম মাঙ্গিলাল, শারীলিক ভাবে পোতিবন্দী। হালি কইরে তার নাম সারে দুইনেয় ছড়ায় পড়ার হেতু কি? শুনলি পিলে চমকানোর মতো। রাস্তায় ভিক্কে কইরে বেড়ালিও তার শহরে রইয়েচে তিনডে দালান বাড়ি। তিনডে অটোরিকশা আর এট্টা মারুতি সুজুকি গাড়ি। হটাস কইরে তিনি বড়লোক হইয়ে গেচেন বিষয়ডা সিরামও না। পেত্তেক দিন ভিক্কে কইরে যে চার পাশ রুপি পাতেন সিডা তিনি নিজির কোন কাজে লাগাতেন না।

সারেদিন ভিক্কের টাকা সন্দের সুমায় যাইয়ে বাজারে টাকা সুদে খাটাতেন। দিন, সপ্তাহ বা মাস চুক্তিতি সুদে টাকা খাটাতেন তিনি। ভিক্কের টাকা, সুদে টাকার লাভ দিয়ে আবার সুদিখাটানো এইরাম কত্তি কত্তি তিনি একন গাড়ি বাড়ির মালিক। তবু মূল পিশা ভিক্কে ছাড়তেন না। তার এই বিনি পুজির ব্যবসা ভালোই চলছিল। কিন্তুক খাইনডা বাদায় দেলে সরকারের এক অভিযান।

হালি কইরে ভারতের নারী ও শিশু উন্নয়ন দপ্তর ভিক্কেবিরোদী এট্টা অভিযান চালায়। দপ্তরের লক্ক্য ছিল শহরডা ভিক্কুকমুক্ত করা। সেই অভিযানে ঘের খাইলেন মাঙ্গিলাল। ব্যস কোচো খুচতি কেউটো বাইরোনোর দশা।

তেবে মাঙ্গিলালের এই তলশুড়া সম্পদের খবর হইতো অভিযানে আইসতো না, যদি তার পোতিদন্দী আরাক ফকির এই গোমর ফাস না কইরে দিতো। স্বজাতির নেমহারামি যেন গাটির ছুরিতি গাটি কাটার মতোন দশা। ভিক্কের টাকা সুদি খাটায়ে কোটিপতি ! কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X