সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুমকি ভোট!

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
আক্কেল চাচা ¦ ছবি: প্রতীকী

এক লোক কাজ কম্ম সাইরে আয়েশ কইরে বইয়েচে টিভিতি খেলা দেকার জন্যি। খেলা শুরু হতি না হতিই পটাশ কইরে সাউন হইয়ে কারেন গ্যালো পাইজে। জানলা দিয়ে তাগায় দেকে রাস্তায় লোকজন জড়ো হচ্চে। হাকার মাইরে একজনরে কলে কি হইয়েচে রে, কতি পারিস ? সে কলে আর কইয়ে না কারেনের খাম্বাত্তে ট্যান্সমিটার বাস্ট হইয়ে গেচে। শুইনেই বিটাডার মিজাজ গ্যালো খাররা হইয়ে।

সবে খেলাডা শুরু হইলো, কারেন ককন আসপে আর ককন খেলা দেকপে সেই টেনশোনে। সে গ্যাঙায় কলে বিদ্যুত অপিসি মুবাল কর। রাস্তার লোকটা কলে মোড়ল চা কল করিল। অপিসতে কইয়েচে লোকজন আসপে এট্টু পর। সব মিলোয় ঘন্টা তিনিক লাগবে। এই কতা শুইনে লোকটার গেচে মটকা গরম হইয়ে। একেতো খেলাডা গ্যালো মাটি হইয়ে তার ওপর এই তিনডে ঘন্টা বাড়ি বইসে পার করবে কি কইরে সেই ভাবনায়।

এরমদ্দি তার বউ আইসে কি এট্টা দেড়ি কতা কইয়েচে। ব্যস রাগের মাতায় স্যাও দজ্জাল বিটি কইয়ে কতার উত্তর দেচে। এরপর সেই বিটার তিনডে ঘন্টা কোমনি দিয়ে যে পার হইয়ে গ্যালো টেরও পালে না। উল্টে আরো আড়াশ’ জানোয়ারের নাম শিকতি পাল্লে। গল্পডা হালি কইরে মনে পইড়ে গ্যালো ভোট আইসে।

শুনিচি মানুস মইরে গিলি হাশর নাশর হওয়ার সুমায় কিডা কি ভালো মন্দ কাজ কইরেচে সিডার হিসেব হবে। ভালো কাজ ডাইন হাতে পাবে, খারাপ কাজ বাও হাতে পাবে। নিজির খারাপ কাজের ফিরিস্তি পাইয়ে মানুস লজ্জায় আকাটা মাইরে যাবে। কারন মন্দ কাজ তো কেউ চুতায় লিকে রাকে না। মরার পর হ্যাতো মন্দ কাজ দেইকে এট্টার পর এট্টা মনে পইড়ে যাবে। তেবে কিডা কবে কোন মন্দ কাজ কইরেচে সিডা জানার জন্যি একন মরাও লাইগতেচে না।

বাইচে থাকতিই চুতা সমেত দেকতি ও শুনতি পাচ্চে চোকির সুমকি। কি কইরে, খালি এট্টু ভোটে থিয়ে হইয়ে দাড়ান। দেকপেন কবে কনে কি কইরেচেন তার আওয়াল আখের বিপক্কের প্রাত্তী আর তার লোকজন চুতা কইরে গাবায় বেড়াবে। যিডা কইরেচে সিডা তো কবেই যিডা করবে বিলে তাগে বাগে আচে সিডাও পোচার কইরে দেবে বিনি পয়সায়।

শুদু কি যে ভোটে দাড়াবে তার ? তার গুনাগুষ্ঠীর কি ডা কি কইরেচে তার ফিরিস্তিও চইলে আসবে সে চুতায়। একন ভোট না আসলি বুঝায় দুস্কর কিডা কিরাম! কি সব্বেরাশে কতা কওদিনি বাপু। আলাম কনে, মলাম যে !

ইতি- অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X