সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভালো কত্তি গেলিও বিপদ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
অভাগা আক্কেল চাচা ¦ ছবি: প্রতীকী

মুরুব্বীগের কাচে শুনিচি যে কোলকাতা যায়নি সে যেন দুইনেয় আইসেও মার প্যাটেই থাইকে গেচে। কোলকাতা নামডা সুমকি চইলে আইসলো যে কারনে সিডা কতিই চিটিডা লিকতি বসলাম। ঘটনাডা লোক মুকি শুনা। একবার কোলকাতায় টিরাম ভাড়া কুমায়ে আদ্দেক কইরে দিয়া হইলো। য্যানে ভাড়া ছিলো এক টাকা স্যানে দিতি হবে আট আনা।

জনসাত্তের কতা চিন্তা ভাবনা কইরে টিরাম কত্তিরপক্ক এই সিদ্দান্ত নিলো। ভাবিলো মানুস জন টিরাম কত্তিরপক্কের ওপর খুশিতি গদগদ হইয়ে বেশি বেশি টিরামে চড়বে। ঘোষনা দিয়ার সাতে সাতে রাস্তায় লোক উইলে গ্যালো এর সিদ্দান্তের পোতিবাদে। তাইগের এক দফা এ দাবি, যে কইরেই হোক এই কুমানোর সিদ্দান্ত ফেরট নিতি হবেই। যতক্ষণ পন্তিক এই সিদ্দান্ত পাল্টায় না নেবে ততক্ষন পন্তিক জুরালো আন্দোলন চলবেই।

টিরাম কত্তিরপক্ক তো বুগদা মাইরে গেলো, ফ্যারাডা কি ! যে মানুসজনের সুবিদের জন্যি ভাড়া আদ্দেক কুমালাম তারাই পোতিবাদ কইত্তেচে। আন্দোলন যারা কত্তিলো তাইগের নিতাগোচের কয়জনরে তারা চাপনিতি তাইগের অপিসি ডাইকে আনিলো। সুন্দর কইরে আদর আপ্যায়ন কইরে কলে, দাদা আপনারা আন্দোলন কত্তেচেন কিয়েত্তি?

আমরা তো ভাড়া বাড়ায়নি, লস খাবো আমরা, তারপরেও জনসাত্তে এই সিদ্দান্তডা দিলাম, মানসির সুবিদের কতা ভাইবে উল্টে আরো ভাড়া আদ্দেক কুমায় দিচি। তাই শুইনে আন্দোলনকারীগের নিতারা কলেন, ঠিকইতো আছে, ভাড়া কুমায়েচেন বিলেইতো আমরা আন্দোলন কত্তিচি। এই কতা শুইনে টিরাম কত্তিরপক্কের গালে মাছি। ভাড়া কুমানোর জন্যি আন্দোলনের হেতু কি? নিতারা কলেন, আগে অপিসে যাওয়া আসার খচ্চা বাবদ যে টাকা পেতুম। সিডা ট্যাকে রাইকে হাইটেই অপিস যেতুম।

মাসে বেশ টাকা থাইকতো। একনও হাইটেই অপিস করি। বাচে গুটডার আদ্দেক, ইডা লস না ! তাইগের কতা শুইনে টিরাম কত্তিরপক্ক পুইতে গিলো। একন যুগ জামেনাডাই ইরাম। মানসির ভালো কত্তি গেলিই মন্দ। যার ভালো কত্তি যাওয়া হবে সেই উল্টো আসপে ক্যাওয়াজ কত্তি। যার উপকার করা হবে সব চাইতে বড় বইদরামডা সেই করবে। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X