মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অবুলা জীবিরও শত্তুর থাকে !

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
আক্কেল চাচা ¦ ছবি: প্রতীকী

এই সব খবর শুনলিও জানের মদ্দি কাইন্দে দেয়। অবুলা জীব মারা এ কি যাই তাই ব্যাপার! এজিদির বংশধর ছাড়া কারো পক্কে ইরাম কাজ করা সম্ভব না। সোমবার পাবনার ইশ্বরদী উপজিলার মদ্দি কুয়াটারে থাকা এক কম্মকত্তা আটটা কুকুরির বাইচ্চা বস্তায় ভইরে পুকোরি ফেলায় দিল। পানিতি পইড়ে আটটা বাইচ্চায় জাগায় খ্যায় হইয়ে গিলো। মা কুকুর তার বাইচ্চার জন্যি কাইন্দে জারেজার হইয়ে গিলো। তকন জানাজানি হইলো বাইচ্চা কুকুরগুলোর খুন করার বিষয়ডা। পরে পুকোরিত্তে বাইচ্চাগুলোর মরাদেহ তুলা হয়।

এই খবর চাউর হলি তামান জাগায় হৈ জকার শুরু হয়। পরে শুনতি পালাম বিষয়ডা আমলে নিয়ে ঈশ্বরদীর ইউএনও সাহেব কুকুর মারা কম্মকত্তারে সরকারি কুয়াটার ছাইড়ে জাগা চুয়া করার নিদ্দেশ দেচেন। এই রেশ যাতি না যাতি বাইরোলো আরাক মন খারাপ করা খবর। এইবার এই খাইন বাইদেচে সাতক্ষীরে জিলায়। শষসে ভূইতি কইতর বসার অপরাদে কইতরগুলোয় শায়েস্তা কত্তি বিষতেল দিল ভূই মালিক।

অবুলা জাত উরা তো মালিকির কুকাজ বুজ কত্তি পারিনি। ভূইতি উইলে দানা খাতি যাইয়ে বিষ খাইয়ে ছটছট কত্তি কত্তি ভূইতিই খ্যায় হইয়ে গেচে। ঘটনাডা সাতক্ষীরে সদর উপজিলার পদ্মশাখরা গিরামে। গিরামের বল ফিল্ডের মাঠের কাচে রায়হান নামের এক ভাইপোর বাড়ি। তার শখ কইতর পুষা। তার খামারে পিরায় শ’তিনেক কইতর ছিলো।

সকালে খোপেত্তে ছাইড়ে দিয়ার পর দশটার দিকি ভাইপো রায়হানের পোতিবেশী আবুল হোসেন মনা জকার দিতি দিতি আইসে খবর দিলো তার কইতোর গুলো শষসে ভূইতি ছটফট কত্তি কত্তি খ্যায় হইয়ে যাচ্চে। এই খবর শুইনে উদ্দুসারে যাইয়ে দেকে ঘটনা সত্যি। ঝাকে ঝাকে কইতোর মইরে ইসমাইল গাজীর শষসে ভূইতি ভিটোয় রইয়েচে।

মরা কইতোর দেইকে ভাইপো রায়হান ভূইর আলি ঠুশ হইয়ে পড়িলো। জাগায় পাওয়া মরাদেহ গুনে গাইতে ১০৮ কইতোর পাওয়া গেচে বিলে খবর পাওয়া গেচে। ভাইপো রায়হানের হিসেব মতে তার শখের কইতোর গুলোর দাম পিরায় দেড় লক্ক টাকা। একে তো ক্ষেতি কিন্তুক টাকার হিসেবে দিয়ে কি এতোগুলো জানের দাম হয় কওদিনি বাপু !

আলাম কনে, মলাম যে !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X