সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সব খ্যায় কল্লে মুবালি !

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
আক্কেলচাচা  ¦ ছবি: প্রতীকী

এক বিটা তার বউ’র সাতে বাদায়েচে গন্ডগোল। বিষয়ডা হচ্চে রান্না নিয়ে। অভিযোগ হচ্চে তার বউ সারাদিন মুবালি ফেসবুক চালায়। কোনদিক তার হুস জ্ঞান থাকে না। আইজকে বউ যে ডাইল রাইন্দেচে তাতে না আচে লবন, না আচে হলদি, না আচে ঝাল, না আচে মসলা। রাইগে মাইগে একাকার হইয়ে সে তার বউ’রে সুমানে গ্যাঙায় কচ্চে এত কইরে কয় অন্তত রান্দার সুমায় হাতেত্তে মুবালডা উলাও।

কিডা শোনে কার কতা। যা রান্দিচাও তা কোন সুস্ত মানুস মুকি দিতি পারে। ন্যাও এট্টু খাইয়ে দ্যাকো দিনি। এই কতা শুইনে তার বউ’র তো মিজাজ খাররা। বরের চাইতেও ডবল গলা চড়ায় কচ্চে দ্যাকো এক বুড়ি আরাক বুড়িয়ে দাদী কচ্চে। আমারে জ্ঞান দিতি আসতিচাও আগে নিজি শুদরায় নেও, তারপর জ্ঞান দিয়েনে। এই শুইনে বিটাডার গেচে মটকা গরম হইয়ে গেচে, কচ্চে কি কতি চাও খোলাসা কইরে কও।

বিটিডা কচ্চে এট্টু আগে আমারে যে কচ্চিলে হাতেত্তে মুবাল উলায়ে রান্না কত্তি। কেন খাওয়ার সুমায় তো অন্তুত তুমি মুবালডা নামায় থুইয়ে খাতি পারো না। মুবালি নেট চালাতি চালাতি ডাইল ভাইবে পানির গিলাসে রুটি ভিজোয় খাচ্চাও আবার আমারে জ্ঞান দিচ্চিও ডালি তেল লবন ঝাল হয়নি। এই কতা শুইনে বিটাডা তাগায় দেকে সত্যি তো। ডালির বাটি পাশে পইড়ে রইয়েচে আর মুবাল চালাতি চালাতি খাওয়ার পানির গিলাসের মদ্দি রুটি বুড়োয় দিয়ে খাচ্চিল। একন পেত্তেক বাড়িতি এই সমিস্যা।

একজাগায় চারজন বইসে থাকলিও হাতে যদি চারজনের চাড্ডে মুবাল থাকে তেবে কারো দিকি খিয়াল দিয়ার কারোর সুমায় নেই। স¹লি ব্যস্ত মুবালি টিপাটিপিতি। ঘরে বাইরি রাস্তা ঘাটে সব জাগায় এই মুবাল টিপার দৃশ্য। রাস্তাঘাটে একসিডেন কইরে মানুস মইরে যাচ্চে তবু হাতের মুবালতে চোক ফিরোনোর কোন নাম গন্দ নেই।

আগে একজন আরাকজনের জন্যি অপেক্ষা কইত্তো একসাতে খাওয়ার জন্যি, বেড়ানোর জন্যি, ভালোমন্দ দুডো কতা কওয়ার জন্যি। কিন্তুক একন দেকা সাক্কেত যা হওয়ার তা ফেসবুকি। কেউ কারোর ধার ধারার সুমায় নেই। কি বুড়ো কি ছুড়ো কি গুড়ো সবাই একন মাইতে আচে টাচ মুবালি।

কেউ ফেসবুক, কেউ ইউটুব, কেউ টিকটিক নিয়ে। কেউ মইরে গেলি একন আর কান্দা লাগে না, কান্দার চিন্ন দিয়ে দিলিই জালা জুড়োয় যাচ্চে।

এই মুবাল চালানেরা কচনে আমাগের মদ্দি যে সুমাজিক বন্দন ছিলো তা আর থাকপে বিলে মনে হচ্চে না। আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X