সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

➤ আক্কেল-চাচার-চিঠি সব ধারার ওপর বাইলধারা!

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

GK_2025-07-20_687c6dbb59e1b.jpg একাক সুমায় একাক জিনুস বাইরোয় তা না যায় কওয়া না যায় সওয়া। বেশ কয় বচর আগেও এ সব মানুস চোকি দেকিনি। হালি কইরে তা চোকি পইড়তেচে। পইড়তেচে কলিও ভুল হবে চোকি পড়তি বাইদ্য কইত্তেচে। আমরা দেইকে সহ্য কত্তি পারিনে এই সব ছিলেপিলের বাড়ির লোকজন কিরাম কইরে সহ্য করে কওদিনি বাপু। আদে দ্যাহ যা নিয়ে টুয়াপাচা কত্তিচি সিডাইতো এহনো বিচি ভাইঙ্গে কওয়া হইলো। ঈদ পুজো কিম্বা কোন উসসব আসলি দেকতিচি পিকআপ বা খুলা টিরাক ভাড়াভুতো নিয়ে তাতে গুবগুবে সাউন বাইকশো বাইন্দে নিয়ে উটতি বয়সের গাছিক খানিক ছিলেপিলে উসোয় আনন্দ কত্তি কত্তি যায়। কনতে কনে যাবে তা আগেত্তে ঠিক থাকে কিনা জানা নেয়। বাউন্ডুলের মতো দুচোক য্যানে যায় স্যানে যাওয়ার মতো আইলোবিন্দি ঘুত্তি দেকি। ইরাম জোরে সাইন বাইকশো বাজায় তাতে কান মাতা খ্যায় হওয়ার জুগাড়। আর যে সব গান তাতে বাজে সিডা হিন্ডি না ইঞ্জেরী সিডা বুজার আগেই কানের বিচ মারা সারা। সেই সাতে চলন্ত গাড়িতি থাকে উজোনভাটি নাচানাচি আর কেতাকেতি। ঐ সব দেকলি গায় ঝাটা বাড়ুন চাইলে মারে। বাজার, মোড় ঘাট বা ভিড়ভাট্টা দেকলি এট্টু থিয়ে হওয়া দুরি থাক আরো পিনিক মাইরে ওটে। এই ব্যারাম আগে টাউন বাজারে শুরু হলিও একন তা ছড়ায় গেচে গিরাম গঞ্জেও। এই অনজ্বালা সহ্যির সীশা ছাড়ায় যাচ্চিল। ধম্মের কল বাতাসে নড়ে, সিরাম ইবার শুনতি পালাম এক জাগায় নাই আজানের সুমায় ইরাম গুবগুবে সাউন বাইকশো বাজায়ে নাচানাচি করার সুমায় এলেকার মুসুল্লীরা আইসে সেইরাম বাটাম টাইনেচে। ফেসবুকি দেকতি পালাম কনে যেন ইরাম কাজ করার সুমায় লাটিসুটা আইনে সুমানে বাইড়োচে। কতায় কয় সব ধারার ওপর বাইলধারা, সেইরাম বাইলধারার বাড়ি খাইয়ে ঝাইড়ে সব দৌড়। এক সুমায় আমরা মুরুব্বীগের সুমকি মাতা উইচো কইরে কতা কওয়ার সাহস রাকতাম না আর একন হাটুর সুমান ছেলেপিলে যা কইত্তেচে তা মুকি কতিও লজ্জায় আকাটা মাইরে যাতি হচ্চে। যাক ইবার যদি এট্টু শিক্কে হয়। আলাম কনে, মলাম যে! ইতি- অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X