মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভোটার হতে আগামীকাল নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এরই অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করবেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। দেশের যেকোনো একটি নির্বাচনি এলাকার ভোটার হলেই নির্বাচন করার সুযোগ থাকে। ইসির এক কর্মকর্তা বলেন, গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আগামীকাল শনিবার তারেক রহমান ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আসবেন। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত কোনো চিঠি বা তথ্য আমাদের হাতে পৌঁছায়নি।

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো আইনি জটিলতা আছে কি না—এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জাতীয় পরিচয়পত্র গ্রহণের পর তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করবেন এবং কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কোনো ধরনের আইনি জটিলতা নেই।

নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, নির্বাচন ভবন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় (কেপিআই) স্থাপনা। সে কারণে এখানে সবসময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। ভোটার নিবন্ধনের জন্য যে কেউ এলে তার নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের নিয়মিত দায়িত্ব।

তারেক রহমান গুলশানের বাসায় নাকি সরাসরি নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় দুই পদ্ধতির যেকোনো একটি গ্রহণ করা হতে পারে এবং যথাসময়ে বিষয়টি জানানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়াসহ সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকার ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন। ২০০৮ সালে সপরিবারে লন্ডন যাওয়ার পর দীর্ঘদিন দেশে ফেরেননি তারেক রহমান। পরবর্তী সময়ে তিনি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X