সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি বাংলাদেশের একটি বেসরকারি বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছান। দেশে ফেরার পর গতকাল তাকে ঐতিহাসিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দেশে আগমনের পরই শুক্রবার প্রথম কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে তিনি তার পিতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে তিনি গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে তাঁর পিতার কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। স্মৃতিসৌধ এলাকায় এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুমার নামাজের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই অনুযায়ী গণপূর্ত অধিদফতর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে।

তারেক রহমানের আগমনে সাভারে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধে উপস্থিত হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে দেখার জন্য শুক্রবার থেকে মহাসড়কে অবস্থান নেয়ার পরিকল্পনা করছেন তারা।

নিরাপত্তার কারণে স্মৃতিসৌধ ও এর আশপাশে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সূত্রে জানা গেছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে ৫০ হাজারের বেশি মানুষের উপস্থিতির প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X