সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে আমি মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। তাঁর দোয়ায়ই আজ আমি আবার মাতৃভূমিতে ফিরে এসেছি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বক্তব্যের শুরুতে তিনি এ কথা বলেন।

বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে তারেক রহমান মঞ্চে ওঠেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মঞ্চে উঠেই তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গণসংবর্ধনা ও জাতির উদ্দেশে বক্তব্য শেষে বিএনপির এই শীর্ষ নেতা তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ ব্র্যান্ডিং করা লাল-সবুজ রঙের বাসটি ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা করে।

বাসযোগে সংবর্ধনাস্থলে যাওয়ার পথে তিনি দেশবাসীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার আগমনকে ঘিরে পুরো সড়কজুড়ে জনসমুদ্রে পরিণত হয় এলাকা। বিপুল জনসমাগমের কারণে বাসটিকে অত্যন্ত ধীর গতিতে চলতে হয়। মাত্র ৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগে যায় তিন ঘণ্টারও বেশি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ঢাকায় অবস্থানরত পরিবারের সদস্যরা ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X