সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

ঢাকা অফিস
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেটি একজন মা তার সন্তানের জন্য স্বপ্ন দেখেন—একটি নিরাপদ বাংলাদেশ।” তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবেন এবং নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তার বক্তব্যের শুরুতেই তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রথমেই মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। তাঁর অশেষ রহমত ও দোয়াতেই আমি আবার মাতৃভূমির মাটিতে ফিরে আসতে পেরেছি।”

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের জনগণ চায়, তারা যেন নিজেদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পায়। তিনি বলেন, “আজ আমাদের সময় এসেছে—সবাই মিলে দেশ গড়ার, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ নির্মাণের।”

বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান রাজধানীর ৩০০ ফিট সড়কের সমাবেশস্থলে পৌঁছান। এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটিতে পা স্পর্শ করেন এবং মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এরপর ‘বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি সরাসরি ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X