সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমান হাতে নিয়ে ছুঁলেন দেশের মাটি, হাঁটলেন খালি পায়ে

ঢাকা অফিস
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
তারেক রহমান হাতে নিয়ে ছুঁলেন দেশের মাটি, হাঁটলেন খালি পায়ে

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নামার পর তিনি পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগের সময়, তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে বের হওয়ার পর এটি পূর্বপরিকল্পিত ঘটনা ছিল না। তিনি হঠাৎ সামনে থাকা একটি ফুলবাগানে প্রবেশ করেন। সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ ছিল। সেখানে দাঁড়িয়ে তিনি মাটি হাতে নেন এবং পরম মমতায় তা নেড়েচেড়ে দেখেন।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন। ওই বাসে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাসটি ৩০০ ফিট এলাকায় আয়োজনকৃত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয়।

এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নতুন আলোচনা ও স্বাগত জাগিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X