মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
জুবাইদা-তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

এক-এগারো সরকারের সময়ের নির্যাতন ও পরবর্তী সময়ে লন্ডনে প্রবাস জীবন কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও ৩০০ ফিট মঞ্চে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে পা রাখলেন। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তার সঙ্গে স্থায়ীভাবে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরে তাদের বরণ করতে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে তাদের জন্য রাখা হয়েছে বুলেট প্রুফ গাড়ি। গাড়িতে চড়ে তারেক রহমান পৌঁছবেন ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে, যেখানে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এর আগে ২৪ ডিসেম্বর রাতে লন্ডনের বাসা থেকে রওনা হয়ে সোয়া ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান ও পরিবার। এরপর রাত সোয়া ১২টায় তাদের বহনকারী বিমান বাংলাদেশের উদ্দেশে ঊড়ে যায়। ফ্লাইটটি দুবাইতে যাত্রা বিরতি দিয়ে, এরপর সিলেট ও ঢাকায় অবতরণ করে।

ঢাকায় নেমে প্রথমে ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে একমাত্র বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।

২৬ ডিসেম্বর তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন। একই দিন শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করবেন।

৩০০ ফিটে তৈরি মঞ্চে ঢাকার বিভিন্ন স্থান থেকে লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন। সকাল থেকে আগত জনতার ঢল মঞ্চে প্রবেশের জন্য স্থানই ফুরিয়ে গেছে।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের উপর চালানো হয় ব্যাপক নির্যাতন। ১১ সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছর পর ৫ আগস্ট দেশে ফিরে বাধা দূর হয়ে গেছে।

বিএনপি দল তারেক রহমানকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে। দলের নেতারা মনে করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X