সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে জনসমুদ্র, চলছে স্লোগান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম
তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে জনসমুদ্র

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তাঁর আগমন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক এলাকা) ও কুড়িল বিশ্বরোডজুড়ে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি নেতা–কর্মীদের ঢল নামে।

ভোরের পর থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে গণসংবর্ধনাস্থলে আসতে দেখা যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের। পুরো এলাকা জুড়ে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে তারেক রহমানকে স্বাগত জানাতে।

সরেজমিনে দেখা যায়, কুড়িল মোড় থেকে শুরু করে গণসংবর্ধনা মঞ্চের আশপাশ পর্যন্ত সড়কের দুই পাশে নানা রঙের ব্যানার টানানো হয়েছে। কুড়িল মোড়ের কাছেই উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের মূল মঞ্চ। সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বসার ব্যবস্থা রাখা হয়েছে।

গণসংবর্ধনাকে ঘিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক বড় ইলেকট্রনিক স্ক্রিন, যাতে দূরবর্তী নেতা–কর্মীরাও মঞ্চের অনুষ্ঠান সরাসরি দেখতে পারেন। পাশাপাশি পুরো এলাকায় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।

সকাল থেকে সংবর্ধনাস্থল মুখর হয়ে ওঠে নানা স্লোগানে। নেতা–কর্মীরা স্লোগান দেন— ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’।

গণসংবর্ধনাকে কেন্দ্র করে সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা তাঁবু স্থাপন করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির নেতা শোয়াইব আহমেদ সোহেল বলেন, দীর্ঘদিন আমরা আমাদের নেতার অপেক্ষায় ছিলাম। আজ সেই অপেক্ষার অবসান হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তি নিশ্চিত হবে।

বিএনপি সূত্র জানায়, জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনেই তারেক রহমান দেশে ফিরছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর বহনকারী বিমান অবতরণের কথা রয়েছে। সেখান থেকে সরাসরি তিনি পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা মঞ্চে যাবেন।

সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X