সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করলো ওসমানী বিমানবন্দরে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করলো ওসমানী বিমানবন্দরে

দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১০২-এ করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি আজ দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

পরে কঠোর নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ মার্সিডিজ জিপে করে তিনি যাবেন পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পাশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলে। সেখানে বিশেষভাবে নির্মিত মঞ্চ থেকে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এই ভাষণ সরাসরি সম্প্রচারের জন্য পুরো এলাকায় বসানো হয়েছে ৩০টি বড় এলইডি স্ক্রিন এবং স্থাপন করা হয়েছে ৯ শতাধিক মাইক।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে সপরিবারে অবস্থান করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X