সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গণসংর্ধনায় যোগ দিতে যশোর ছেড়েছেন বিএনপির ৮০ হাজার নেতাকর্মী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু । ছবি-গ্রামের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে যশোরেও বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস-আনন্দ বিরাজ করছে। ইতোমধ্যে নেতাকর্মীরা গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। সোমবার থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। নেতাকর্মীদের একটি বড় অংশ বুধবার রাতেই ঢাকায় গেছেন। এদিন রাতে যশোর থেকে ঢাকায় একটি বিশেষ ট্রেনও নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সবমিলিয়ে ৮০ হাজারের বেশি নেতাকর্মী যশোর থেকে তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিচ্ছেন বলে বিএনপি নেতাকর্মীরা জানান।

বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দেড়যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ঢাকার ৩০০ ফিটে গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকেই ঢাকায় রওয়ানা দিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা। বাস, ট্রেন, মাইক্রোবাস, প্রাইভেটকারে করে ঢাকায় ছুটছেন তারা। দলের পক্ষ থেকে ট্রেনও রিজার্ভ করা হয়।

যশোর জেলা বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এই গণসংবর্ধনাকে ঘিরে সারাদেশের মতো যশোরেও বিএনপি নেতাকর্মীদের মাঝে বিপুল উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা এবং গণসংবর্ধনার খবর পেয়ে নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি শুরু করেন। দলীয় হিসেবে অনুযায়ী, যশোরের প্রতিটি ইউনিয়ন থেকে এবং পৌরসভাগুলোর প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ৫শ’ জন করে নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। জেলার ৯৩টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভার ওয়ার্ডগুলো সবমিলিয়ে প্রায় ৮০ হাজার নেতাকর্মী ঢাকায় তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিচ্ছেন।

সূত্র অনুযায়ী, সোমবার থেকে বিএনপি নেতাকর্মীরা বাস, ট্রেন, মাইক্রোবাস, প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। মঙ্গলবার ও বুধবার বাকী নেতাকর্মী ঢাকায় চলে গেছেন। এছাড়া বুধবার গণসংবর্ধনা উপলক্ষে যশোর-ঢাকা-যশোর বিশেষ ট্রেন ভাড়া করা হয়। সবমিলিয়ে যশোর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার সমাবেশে তাদের উপস্থিতির ছাপ রাখতে চান।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সারাদেশের মতো যশোরের বিএনপি নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। যশোর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সোমবার থেকেই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বুধবার পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় গেছেন। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, এই প্রজন্মের নেতাকর্মীরা অনেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখেননি। তারা ভার্চুয়ালি দেখেছেন। ফলে তাকে সরাসরি দেখার একটি উচ্ছ্বাস আগ্রহ রয়েছে। যশোরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ৫শ’ নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবমিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝেও নতুন উৎসাহ উদ্দীপণার সৃষ্টি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X