সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ভোজিনহাকে দলে ভেড়াচ্ছে কোলো কোলো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
ভোজিনহাকে দলে ভেড়াচ্ছে কোলো কোলো

২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম বড় চমক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে দলে ভেড়াতে যাচ্ছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো। ৪০ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি আনিবাল মোসা।

দেপোর্তেস লিমাচের বিপক্ষে লিগ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিবাল মোসা বলেন, “ভোজিনহা খুব শিগগিরই কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে এসে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্টালে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে।”

যদিও চুক্তির চূড়ান্ত আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, তবে চিলিয়ান ক্লাবটি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রবীণ এই গোলরক্ষকের ট্রেডমার্ক কোঁকড়ানো চুলের একটি ছবি দিয়ে ভক্তদের নতুন সাইনিংয়ের বার্তা দেয়। ক্লাবের সভাপতি স্বীকার করেন যে, বিশ্বকাপে ভো জিনহার পারফরম্যান্স যেমন চমৎকার ছিল, তেমনই তাঁর মতো তারকাকে দলে ভেড়ানো ক্লাবের মার্কেটিংয়ের জন্যও বেশ অর্থবহ।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেস ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে বিশ্বকাপে খেলতে আসেন ভোজিনহা। আত্মপ্রকাশকারী দেশ কেপ ভার্দেকে স্বপ্নের মতো এক টুর্নামেন্ট উপহার দেন তিনি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে দলকে গোলশূন্য ড্র এনে দেওয়া এবং শেষ ৩২ পর্বে রানার্স-আপ আর্জেন্টিনা দলকে অতিরিক্ত সময় পর্যন্ত আটকে রাখার মূল নায়ক ছিলেন তিনি। বিশ্বজুড়ে সমর্থকদের মন জয় করে ফিফার ফ্যান-সিলেক্টেড 'বিশ্বকাপ ড্রিম টিম'-এ জায়গা করে নেন এই প্রবীণ গোলরক্ষক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X