সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফেরানোর দাবি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফেরানোর দাবি

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ও ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর দাবি উঠেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের ক্রীড়া সাংবাদিক টমাস রনসারো এই প্রস্তাব দিয়েছেন।

রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার আট বছর পর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে নতুন মৌসুম শুরুর আগে একটি বিশেষ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ আয়োজনের আহ্বান জানিয়েছেন রনসারো।

রনসেরো প্রস্তাব করেছেন, নতুন মৌসুম শুরুর আগে আল-নাসরের বিপক্ষে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আয়োজন করে ঐতিহ্যবাহী ৪০তম সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক।

প্রস্তাবিত এই বিশেষ ম্যাচে রোনালদো আল-নাসরের অধিনায়ক হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবেন এবং ক্লাবের সমর্থকদের সামনে আরও একবার সম্মানিত হবেন।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন এই পর্তুগিজ সুপারস্টার।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ এই সুপারস্টার। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দেড় মৌসুম কাটিয়ে ২০২৩ সালের শীতে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে পাড়ি জমান তিনি।

বর্তমানে আল-নাসরের সঙ্গে চুক্তির শেষ মৌসুমে থাকা রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার অবসর নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের সমর্থকদের সামনে আরও একবার বার্নাব্যুতে তাকে দেখার প্রস্তাব ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X