সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

দ্য হান্ড্রেডে নতুন রেকর্ড, ফোনিক্স-রকেট ম্যাচে ৪১৮ রান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
দ্য হান্ড্রেডে নতুন রেকর্ড, ফোনিক্স-রকেট ম্যাচে ৪১৮ রান

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নতুন আসরের শুরুতেই গড়েছে অনন্য এক রেকর্ড। বার্মিংহ্যাম ফোনিক্স ও ট্রেন্ট রকেটের মধ্যকার ম্যাচে দুই দল মিলে করেছে ৪১৮ রান, যা টুর্নামেন্টটির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ মোট রানের নতুন রেকর্ড।

শুধু তাই নয়, দ্য হান্ড্রেডের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে দুই দলই ২০০ রানের বেশি সংগ্রহ করেছে। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ মোট রানের রেকর্ড ছিল ৩৯৭। ২০২৩ সালে ওভালে ম্যানচেস্টার ওরিজিনালস ও সাউদার্ন ব্রেভের ম্যাচে এই রেকর্ড গড়েছিল দুই দল।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে নিজেদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বার্মিংহ্যাম ফোনিক্স। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৯ বলে ১০৪ রান যোগ করেন জো ক্লার্ক ও উইল স্মিড। দুজনই তুলে নেন অর্ধশতক। স্মিড ২৮ বলে ৫১ রান করে আউট হলেও ক্লার্ক ৩৩ বলে করেন ৫৩ রান।

মধ্যক্রমে রেহান আহমেদ ২৫ বলে ৪৮ রানের কার্যকর ইনিংস খেলেন। এরপর শেষ দিকে ডোনোভান ফেরেইরা ৯ বলে ২২, মিচেল ওয়েন ৩ বলে ৬ এবং শেন ডিকসন ২ বলে ৮ রান যোগ করেন। ফলে নির্ধারিত ১০০ বলে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বার্মিংহ্যাম ফোনিক্স।

২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও দারুণ লড়াই করে ট্রেন্ট রকেট। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। মাত্র ১৭ বলে ৪৩ রান করে আউট হন ওপেনার ফিন অ্যালেন। এদিকে ২৫ বলে ৪৯ রান করে থামেন আরেক ওপেনার বেন ডাকেট।

দুই ওপেনার ফিরে গেলেও লড়াই চালিয়ে যান টম ব্যান্টন। ৩২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে তার এই ঝোড়ো ব্যাটিংও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। নির্ধারিত ১০০ বল শেষে ৭ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে ট্রেন্ট রকেট।

ফলে ১০ রানের জয় দিয়ে দ্য হান্ড্রেডের নতুন আসর শুরু করে বার্মিংহ্যাম ফোনিক্স। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি ইতিহাস গড়ার কারণেও ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথমবার একই ম্যাচে দুই দল ২০০ রানের বেশি সংগ্রহ করেছে এবং দুই দলের মোট রান ছাড়িয়েছে ৪০০-এর সীমা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X