সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

এলপিএল খেলছেন না তাসকিন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
এলপিএল খেলছেন না তাসকিন

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি আর খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের। ফ্র্যাঞ্চাইজি দল জাফনা কিংসের স্কোয়াডে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

ফলে জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কায় না গিয়ে সরাসরি দেশে ফিরবেন জাতীয় দলের এই পেসার। দেশে ফিরে বিশ্রামের পাশাপাশি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন তাসকিন।

তবে শেষ পর্যন্ত সেই পথ থেকেও সরে দাঁড়ালেন দেশের এই গতি তারকা। কারণ একটাই, সামনেই দাঁড়িয়ে অস্ট্রেলিয়া সিরিজের কঠিন চ্যালেঞ্জ। আগামী মাসের প্রথম সপ্তাহেই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ক্যাঙ্গারুর দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সেই লাল বলের মহারণের জন্য নিজেকে শতভাগ ফিট রাখতেই এলপিএল থেকে বিরতি নেওয়ার এই সিদ্ধান্ত। দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের নিবিড় প্রস্তুতিতেই মনোযোগ দেবেন তিনি।

এদিকে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা নিয়ে আর বেশি অপেক্ষা করতে হবে না। আগামী সপ্তাহের শুরুর দিকেই স্কোয়াড চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকমণ্ডলী।

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এটিই হবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X