সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

২০২৬ ফিফা বিশ্বকাপের পর এবার টুর্নামেন্টের সেরা একাদশ বা ‘ড্রিম টিম’ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ভক্ত-সমর্থকদের ভোটের মাধ্যমে বিশ্বকাপের সেরা একাদশ বেছে নেওয়ার সুযোগ দিয়েছে ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আরলিং হলান্ডসহ বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন তারকা।

২০২৬ বিশ্বকাপে অন্যতম চমক ছিল কেপ ভার্দে। দলটির গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। তারই স্বীকৃতি হিসেবে ফিফার সেরা একাদশের গোলরক্ষক মনোনয়ন তালিকায় রাখা হয়েছে তাকে। একই সঙ্গে ইকুয়েডরের বিপক্ষে রেকর্ডসংখ্যক সেভ করে আলোচনায় আসা কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুমও রয়েছেন এই তালিকায়।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে সবচেয়ে বেশি ছয়জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন পাঁচজন। গোলরক্ষক, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—প্রায় প্রতিটি বিভাগেই স্পেন ও আর্জেন্টিনার ফুটবলারদের উপস্থিতি রয়েছে।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার পাঁচ ফুটবলারকে সেরা একাদশের জন্য মনোনীত করেছে ফিফা।

আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। রক্ষণভাগে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। মাঝমাঠে আছেন এনজো ফার্নান্দেজ। আর আক্রমণভাগে আর্জেন্টিনার একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা মেসি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

চ্যাম্পিয়ন স্পেনের ছয় মনোনীত ফুটবলারের মধ্যে গোলরক্ষক উনাই সিমোন, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, মিডফিল্ডার রদ্রি ও লামিনে ইয়ামাল এবং ফরোয়ার্ড মিকেল ওইয়ারজাবাল রয়েছেন।

তবে ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় বেশ কিছু চমকও দেখা গেছে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের নিয়মিত দুই ডিফেন্ডার পাউ কুবারসি ও আইমেরিক লাপোর্তে এই তালিকায় জায়গা পাননি। বিশেষ করে কুবারসির অনুপস্থিতি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। কারণ, বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

মিডফিল্ডারদের তালিকাতেও রয়েছে ভিন্নতা। ফিফার ভোটিং ব্যবস্থায় ৪-৪-২, ৪-৩-৩ এবং ৩-৪-৩—এই তিন ফরমেশনের যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এ কারণে ভিনিসিয়ুস জুনিয়র ও লামিনে ইয়ামালের মতো স্বভাবতই আক্রমণভাগে খেলা ফুটবলারদেরও মিডফিল্ডারদের তালিকায় রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

অবস্থানভিত্তিক মনোনীত ফুটবলার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ (আর্জেন্টিনা) ভোজিনহা (কেপ ভার্দে) উনাই সিমোন (স্পেন) জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড) এলয় রুম (কুরাসাও)

ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা) নুনো মেন্দেজ (পর্তুগাল) মার্ক কুকুরেয়া (স্পেন) ভিরগিল ফন ডাইক (নেদারল্যান্ডস) গ্যাব্রিয়েল মাগালায়েস (ব্রাজিল) ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা) দায়ো উপামেকানো (ফ্রান্স) পেদ্রো পোরো (স্পেন)

মিডফিল্ডার জুদ বেলিংহ্যাম (ইংল্যান্ড) মাইকেল অলিসে (ফ্রান্স) ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল) এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা) উসমান দেম্বেলে (ফ্রান্স) লুকা মদরিচ (ক্রোয়েশিয়া) ইসমাইল সাইবারি (মরক্কো) রদ্রি (স্পেন) লামিন ইয়ামাল (স্পেন)

ফরোয়ার্ড লিওনেল মেসি (আর্জেন্টিনা) কিলিয়ান এমবাপে (ফ্রান্স) আরলিং হলান্ড (নরওয়ে) হ্যারি কেইন (ইংল্যান্ড) হুলিয়ান কিনিওনেস (মেক্সিকো) মিকেল ওইয়ারজাবাল (স্পেন) এখন ভক্ত-সমর্থকদের ভোটের ভিত্তিতেই নির্ধারণ হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা একাদশ। রানার্সআপ আর্জেন্টিনা ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের একাধিক তারকার পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অন্যান্য শীর্ষ ফুটবলারদের নিয়েই গড়ে উঠবে এই মর্যাদাপূর্ণ ‘ড্রিম টিম’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X