সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আলবিসেলেস্তেদের। ফাইনাল হারের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় সমালোচকদের কড়া জবাব দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনার ব্যর্থতার অপেক্ষায় থাকা সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেন ডি পল। তিনি বলেন, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে নানা ধরনের ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছে।

ডি পল লেখেন, ‘আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের পতনের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে। শুধু এই কষ্টটা কমানোর জন্য যে, সব আর্জেন্টাইনরা যা অনুভব করছিল, তারা নিজেরা তা অনুভব করতে পারছে না।’

আর্জেন্টাইন এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পথচলা তাদের অসহ্য লাগে। কিন্তু এসবই প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুকে জয় করতে পারে।’

পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে রেফারিদের পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগ এবং দলটির খেলার ধরন ও উদযাপন নিয়ে নানা সমালোচনা হয়েছিল। ডি পলের এই বক্তব্যকে অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ফুটবলারদের উদ্দেশে বার্তা হিসেবে দেখছেন।

বিশ্বকাপ হারানোর গভীর হতাশাও প্রকাশ করেছেন ডি পল। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট এই যে আমরা বিশ্বকাপটা আবার আমাদের দেশে নিয়ে যেতে পারিনি। যদি কেউ সেই অনুভূতি আবার পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেটা তোমরাই (সমর্থকরা)। কিন্তু সময় যত যাচ্ছে, তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু একটি ট্রফির জন্য নয়। এই কঠিন সময় পার করার শক্তি আমি সেখান থেকেই নিচ্ছি।’

শেষে নিজের দেশ ও জাতীয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে ডি পল বলেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X