মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মাগুরার শিরোপা জয়ের গল্পে উজ্জ্বল মহম্মদপুরের ছয় কৃতি ফুটবলার

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৩:২০ পিএম
জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে মাগুরা জেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন। ছবি: এস আর এ হান্নান

মাঠজুড়ে তখন টানটান উত্তেজনা, গ্যালারিতে দর্শকদের মুহুর্মুহু করতালি। রাজধানীর কমলাপুরের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেগত সোমবার (২২ জুন) বিকালে বসেছিল দেশের তরুণ ফুটবলের এক জমকালো আসর। জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জামালপুর জেলা ফুটবল একাদশকে টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা জেলা ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ের মাঠের লড়াই ছিল সমানে সমান। আক্রমণ আর পাল্টা-আক্রমণে ম্যাচটি জমে উঠলেও দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ, টাইব্রেকার রোমাঞ্চ। সেখানে চরম ধীরস্থিরতা আর নিখুঁত পারফরম্যান্স প্রদর্শন করে ৪-২ গোলে জামালপুরকে স্তব্ধ করে দেয় মাগুরার দামাল ছেলেরা। ট্রফি জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন দল হিসেবে মাগুরা জেলা দল তিন লাখ টাকার প্রাইজমানি নিজেদের করে নেয়।

মাগুরা জেলার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল মহম্মদপুর উপজেলার ফুটবলারদের। জেলা দলে এই উপজেলার খেলোয়াড়দের আধিক্য যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনই মাঠের পারফরম্যান্সেও তারা ছড়িয়েছে দ্যুতি। মহম্মদপুরের ছয় কৃতি ফুটবলার; রেজোয়ান, ইয়ামিন, খাইরুল, মামুন, আলামিন এবং মাজহারুল পুরো টুর্নামেন্টজুড়ে তাদের ফুটবল শৈলী দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ (সেরা খেলোয়াড়) নির্বাচিত হয়ে জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে মহম্মদপুরের গর্ব ইয়ামিন।

মহম্মদপুরের এই তরুণ তুর্কিদের হাত ধরে মাগুরার ফুটবল আজ এক নতুন দিগন্তে পদার্পণ করল। তৃণমূল থেকে উঠে আসা এই ছয় ফুটবলারের এমন জাতীয় পর্যায়ের সাফল্য মাগুরা জেলাসহ মহম্মদপুর উপজেলার ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী ও বোদ্ধাদের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই তরুণরাই একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের ফুটবল অঙ্গনে প্রতিনিধিত্ব করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X