মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঐ ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন মেসি। ১৬টি করে গোল আছে ক্লোসা ও মেসির।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরম্যান্সে অবাক হননি এমবাপে। ফ্রান্সের অধিনায়ক এমবাপে বলেন, ‘এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বির্তক থাকতে পারে না।’

২৭ বছর বয়সী এমবাপে আরও বলেন, ‘আমি আগেই জানতাম মেসি গোল অব্যাহত রাখবে। সবসময়ই এটাই করেন তিনি। আমার চেয়েও এগিয়ে আছেন মেসি এবং আমি তার পেছনে আছি।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপে। জার্মানির গার্ড মুলারের সাথে সমান ১৪ গোল আছে তার। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্রান্স। ঐ ম্যাচে জোড়া গোল করেন তিনি।

নিজের পারফরম্যান্স নিয়ে এমবাপে বলেন, ‘আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি করতে জানি। সবচেয়ে বড় মঞ্চে আমার প্রতিভা দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য গোল করে যাব। যখন গোল করা হবে, তখন অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার লক্ষ্য বিশ্বকাপ জয়।’

এদিকে আজ মধ্যরাতে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এমবাপে। মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমবাপে বলেন, ‘১শ ম্যাচ খেলা ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটি যদি বিশ্বকাপে হয়। জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই নেই। এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে আমাদের এ ম্যাচে জিততে হবে।’

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপে। ২০২২ সালেও বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল তার। কিন্তু ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X