মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনাকে ‘বিপজ্জনক’ বললেন অস্ট্রিয়া কোচ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনাকে নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে প্রতিপক্ষ অস্ট্রিয়ার শিবিরে। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শক্ত বার্তা দিয়ে রাখা লিওনেল স্কালোনির দলের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনাকে ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।

আর্জেন্টিনা দলে কিছু খেলোয়াড়ের চোট সমস্যা থাকলেও তাদের শক্তি নিয়ে কোনো সংশয় নেই বলে জানান রাংনিক। তিনি বলেন, আর্জেন্টিনা দল হিসেবে অসাধারণ এবং বিভিন্ন কৌশলে খেলতে সক্ষম। দুই বা তিন ধরনের ভিন্ন পরিকল্পনায়ও তারা খেলতে পারে।

তিনি আরও বলেন, “তাদের কোনো দুর্বলতা খুঁজে পাইনি। আমাদেরও দেখাতে হবে যে আমরাও বিশ্বকাপের অন্যতম সেরা দল। আগামীকাল নিজেদের সেরাটা দিতে হবে।”

অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে দল জয়ের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনা দলে মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মিডফিল্ডে এনজো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্টার এবং আক্রমণে লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেস ও নিকো পাস রয়েছেন।

ম্যাচের আগে আর্জেন্টিনার শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করছেন অস্ট্রিয়া কোচ। তিনি বলেন, বলের দখলে থাকা ও না থাকা—দুই পরিস্থিতির কৌশল এবং সেট-পিস নিয়েও পরিকল্পনা করা হয়েছে।

আর্জেন্টিনা ও অস্ট্রিয়া দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া।

আজকের ম্যাচে লিওনেল মেসির সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডসহ জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X