মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সত্যিই কি পল্টি মারলেন সাকিব?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ এএম
সাকিব আল হাসান

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা শাকিব আল হাসান আবারও আলোচনায়। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত এই অলরাউন্ডার এবার দেখা গেল ব্রাজিলের ম্যাচ উপভোগ করতে।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের খেলা দেখতে বিশেষ একটি ব্রাজিল জার্সি পরে উপস্থিত হন সাকিব। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে তৈরি হয় নানা আলোচনা।

জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত রবিন মিয়ার সঙ্গে ব্রাজিল তারকা নেইমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাতার বিশ্বকাপের সময় থেকেই এই সম্পর্ক নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়। রবিন মিয়া বর্তমানে ব্রাজিলের সাও পাওলোতে বসবাস করেন।

একদিন আগে তিনি সামাজিক মাধ্যমে জানান, নেইমার ও তার বাবা তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন, পাশাপাশি ব্রাজিলের প্রথম পর্বের তিনটি ম্যাচের টিকিটও পেয়েছেন।

রোববার (১৪ জুন) রবিন মিয়া ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন—“ভাই কি আসলেই পল্টি মারলো?”

সাকিব আল হাসানের সঙ্গে রবিন মিয়া

যদিও তিনি সরাসরি উল্লেখ করেননি যে সাকিবকে জার্সিটি তিনিই দিয়েছেন, তবে জার্সিতে নেইমারের স্বাক্ষর ও আগের পোস্টের মিল থেকে বিষয়টি নিয়ে অনুমান তৈরি হয়েছে।

এর আগে একটি সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, তিনি ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন এবং ব্রাজিলের জার্সি কিনে পোস্ট দেবেন—যা নিয়ে তখনই সামাজিক মাধ্যমে আলোচনা হয়।

তবে দীর্ঘদিন ধরেই সাকিব আর্জেন্টিনার ভক্ত হিসেবে পরিচিত। লিওনেল মেসির প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। এমনকি গত বিশ্বকাপে আর্জেন্টিনা জার্সি পরে তাকে অনুশীলন করতেও দেখা গেছে।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব এবার ফুটবল ম্যাচ দেখতে গিয়ে আবারও আলোচনায় উঠে এলেন—এবার আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থন বিতর্কের নতুন অধ্যায়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X