মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন দক্ষিণ কোরিয়ার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন দক্ষিণ কোরিয়ার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-এ’তে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল। মেক্সিকোর গুয়াদালাহারায় অবস্থিত এস্তাদিও অ্যাক্রনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কোরিয়া।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। কোরিয়া বল রেখে সুন্দর ফুটবল খেলেছে। তবে একের পর এক সুযোগ নষ্ট করেছে তারা। সন হিউং-মিন দুটো শট নেন, দুটোই লক্ষ্যভ্রষ্ট হয়। লি জে-সাং গোলরক্ষককে একা পেয়েও বাজে ফার্স্ট টাচে সুযোগ হারান। লি কাং-ইনের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক কোভার।

দ্বিতীয়ার্ধেও কোরিয়ার দাপট অব্যাহত থাকে। তবে ৫৯ মিনিটে অনেকটা অপ্রত্যাশিতভাবে গোল পায় চেকিয়া। বক্সের ডান পাশে থ্রো-ইন পেয়ে লং থ্রো নেন কোউফাল। পেছন থেকে এসে উড়ন্ত হেডারে বল জালে জড়ান লাদিস্লাভ ক্রেইচি। চেক প্রজাতন্ত্র এগিয়ে যায় ১-০ গোলে।

পিছিয়ে পড়লেও মনোবল হারায়নি কোরিয়া। বরং ১৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় চেকদের। সে ঝড়ের শুরু হয় ৬৭ মিনিটে। সমতা ফেরান হোয়াং ইন-বিওম। লি কাং-ইনের পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে দারুণভাবে ধোঁকা দিয়ে বল জড়ান জালে। প্রায় আড়াই বছর পর গোল করেন হোয়াং। স্কোর হয় ১-১।

৭৮ মিনিটে ফ্রি কিক থেকে বল জালে জড়িয়েছিলেন সুচেক। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

এরপর ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় ওহ হিউন গিউ কোরিয়াকে এগিয়ে দেন। হোয়াংয়ের ডান পাশ থেকে করা কাটব্যাকে দারুণভাবে পা ছুঁইয়ে গোল করেন তিনি। কোরিয়া এগিয়ে যায় ২-১ গোলে।

শেষ দিকে চেক প্রজাতন্ত্র সমতায় ফেরার চেষ্টা করে। আদাম হ্লোজেকের শক্তিশালী শট ঠেকিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X