মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মোরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:২০ পিএম
৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মোরা

বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৭ বছর বয়সেই ইতিহাস গড়লেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে তিনি হয়ে গেলেন মেক্সিকোর ইতিহাসে বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে আলভারো ফিদালগোর পরিবর্তে মাঠে নামেন মোরা। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪০ দিন। এই অভিষেকের মাধ্যমে তিনি ভেঙে দেন প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড।

এর আগে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডটি ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে তিনি ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন। দীর্ঘ ৯৬ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন মোরা।

শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপ ইতিহাসেও অন্যতম তরুণ খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন মোরা। সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকায় তিনি এখন ষষ্ঠ স্থানে।

এই তালিকায় তার ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৩৫ দিন বয়সে অভিষেক করেন—মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড এখনো ধরে রেখেছেন নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। তিনি ১৯৮২ বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

এর আগেও বয়সভিত্তিক রেকর্ড গড়েছিলেন এই তরুণ তারকা। গত বছর মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X