মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের জমকালো পারফরম্যান্স

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:০০ পিএম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের জমকালো পারফরম্যান্স

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি স্বাগতিক দেশে ভিন্ন ভিন্ন আয়োজনে। আজ ১১ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের আনুষ্ঠানিক লড়াই। তার আগে বিশ্বজুড়ে দর্শকদের জন্য থাকছে সংগীত, সংস্কৃতি ও তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান, যা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

বিশ্বকাপের এই আয়োজনে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সংগীত জগতের সুপারস্টাররা—শাকিরা, কেটি পেরি, লিসা (ব্ল্যাকপিঙ্ক), বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে।

মেক্সিকো সিটি (১১ জুন) বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এতে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের প্রদর্শনী থাকবে। সংগীত পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন ‘ডাই ডাই’ শিরোনামের গান।

এ ছাড়া ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলাও মঞ্চে উঠবেন।

বিশ্বকাপের ফাইনাল (১৯ জুলাই) ম্যাচের বিরতিতেও পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে থাকবেন ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।

টরন্টো (১২ জুন) পরদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। এই আয়োজনে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

লস অ্যাঞ্জেলেস (১২ জুন) একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি উদ্বোধনী আয়োজন। এতে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা, নাইজেরিয়ার রেমা এবং জনপ্রিয় শিল্পী টাইলা।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বিরতিতেও থাকবে বিশেষ পারফরম্যান্স। সেখানে শাকিরার সঙ্গে মঞ্চে থাকবেন ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস। এই আয়োজন বিশ্বকাপকে আরও এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি এই তারকাখচিত উদ্বোধনী ও সাংস্কৃতিক আয়োজনগুলো বিশ্বকাপকে শুধু খেলাধুলার ইভেন্ট নয়, বরং এক বিশাল বৈশ্বিক বিনোদন উৎসবে পরিণত করতে যাচ্ছে। ফুটবল ও সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X