মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:৫৫ এএম
রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

বিশ্ব ফুটবলে গোল মিস নতুন কোনো ঘটনা নয়। বিশ্বের সেরা তারকা থেকে শুরু করে তরুণ ফুটবলার—সবাই কখনো না কখনো নিশ্চিত সুযোগ হাতছাড়া করেন। তবে কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে একটি গোল মিসও ভক্তদের জন্য বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সেই তালিকার অন্যতম।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ম্যাচটি ২-১ গোলে জিতে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা। তবে জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রোনালদোর পারফরম্যান্স। ম্যাচে তিনটি দারুণ সুযোগ পেয়েও কোনোটি কাজে লাগাতে পারেননি তিনি।

লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো। কিন্তু পুরো ম্যাচজুড়ে তাকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড।

বিশেষ করে ম্যাচের শুরুতে গোলরক্ষকের সঙ্গে প্রায় একা অবস্থায় থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধেও দুটি সুযোগ নষ্ট করেন তিনি।

রোনালদোর এমন পারফরম্যান্সের পর ফুটবল মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে—বিশ্বকাপে পর্তুগালের আক্রমণভাগে গঞ্জালো রামোস কি আরও কার্যকর বিকল্প হতে পারেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কোচ রবার্তো মার্টিনেজকে।

ম্যাচের ২৩তম মিনিটে পেড্রো নেটোর গোলে লিড নেয় পর্তুগাল। দিয়েগো দালোতের নিখুঁত পাস থেকে ডি-বক্সের ভেতর গ্রাউন্ড শটে বল জালে জড়ান নেটো।

তবে লিড ধরে রাখতে পারেনি পর্তুগাল। ৩৭তম মিনিটে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে অ্যাডামস গোল করে নাইজেরিয়াকে সমতায় ফেরান।

বিরতির পর বেশ কয়েকজন খেলোয়াড়কে পরিবর্তন করেন কোচ মার্টিনেজ। প্রথম প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে খেলেছিলেন এমন কয়েকজনকে বিশ্রাম দিয়ে মোট আটজন নতুন ফুটবলারকে সুযোগ দেন তিনি।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের আক্রমণ অব্যাহত থাকলেও রোনালদো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে শেষ পর্যন্ত দলের ত্রাতা হয়ে আসেন বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও। তার দুর্দান্ত শটে আসে জয়সূচক গোল, যা নিশ্চিত করে পর্তুগালের ২-১ ব্যবধানে জয়।

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ম্যাচেও চিলিকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। ফলে টানা দুই জয় নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপ মঞ্চে নামছে তারা।

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X